Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে অফ সিজিনের মিষ্টি কুমড়ো ঝুলছে কৃষক গফফারের মাচায়
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৩ ২২:০১
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৩ ২২:০১

    আরো খবর

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    নন্দীগ্রামে অফ সিজিনের মিষ্টি কুমড়ো ঝুলছে কৃষক গফফারের মাচায়

    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৩ ২২:০১
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৩ ২২:০১

    নন্দীগ্রামে অফ সিজিনের মিষ্টি কুমড়ো ঝুলছে কৃষক গফফারের মাচায়

    বগুড়ার নন্দীগ্রামে ২৫শতক জায়গায় অফ সিজন মিষ্টি কুমড়ো চাষ করে গফফারের ভাগ্যবদল, চোখে মুখে দেখা দিয়েছে স্বপ্ন পুরুনের হাতছানি। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম পশ্চিম পাড়ার আলহাজ্ব আয়েত আলী ছেলে গফফার। কৃষি প্রেমী এই গফফার লেখা পড়া জীবন শেষ করে চাকুরির পিছনে না ছুটে ঝুঁকে পড়েন কৃষিতে। পরিকল্পনা করেন কৃষি বিল্পব ঘটানোর। তাই বাড়িতে বসে না থেকে ২০২০ সালে ৬শতক জায়গার উপর তিপ্তি ও ব্লাক বেবী জাতের তরমুজ চাষ করে লাভের মধ্য দিয়ে শুরু করেন তার কৃষি জীবন।

    কৃষিকে আরো ভাল করে জানার জন্য ২০২১ সালে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসে গিয়ে বিভিন্ন পর্যায়ে ট্রেনিং নিয়ে প্রথম পর্যায়ে ৪৫ শতক জমিতে টমেটো, ৩০ শতকে মরিচ,এবং ৩৩ শতক জমিতে কপি চাষ করে বাজারে বিক্রয়ের মধ্য দিয়ে লাভের মুখ দেখেন গফফার। এরপর ঝুঁকি নেন অফ সিজিন তরমুজ চাষে। ছুঠে যান বগুড়া বীজ উৎসব বীজ ভান্ডারে, সেখান থেকে প্রায় ২৫শ চারা ক্রয় করে মালচিং পদ্ধতিতে ৫০ শতক জায়গার উপর ২০২২ সালে তরমুজ চাষ করে ২/৩ লক্ষ টাকা বিক্রয় করে লাভবান হয়। এরপর তিনি ২০২৩ সালে উদ্যোগ নেন অফ সিজন মিষ্টি কুমড়ো চাষ করার। কৃষি অফিসের মাধ্যমে যোগাযোগ করেন ইস্ট ওয়েস্ট বীজ কোম্পানির সাথে। ইস্ট ওয়েস্ট কোম্পানির বগুড়া জেলা শাখা থেকে কৃষক গফফার পরিক্ষা মূলক ৫৫০ পিচ বাটারনাট ও স্পটেট জাতের মিষ্টি কুমড়ো বীজ সংগ্রহ করে সেপ্টেম্বরের শুরুর দিকে তা রোপন করেন, এখন গফফারে ২৫ শতক জমির মাচায় সারি সারি ভাবে ঝুলছে মিষ্টি কুমড়ো। অপরদিকে ২৫ শতক জমিতে দেখা যায় করলা সহ টমেটো। এ প্রর্যন্ত ২৫ শতক জমিতে মিষ্টি কুমড়ো চাষে তার ৩০ হাজার টাকা খরচ হয়েছে। মিষ্টি কুমড়ো তুলে ৫০ টাকা কেজিতে বাজারে বিক্রয় করছেন গফফার।

    সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায় মাথায় গামছা বেঁধে মিষ্টি কুমড়োর জমিতে ব্যাস্ত সময় পার করছেন, বাবা ও ছেলে এবং তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করছে উপ-সহকারী কৃষি অফিসার শাহাদত হোসেন।

    জানতে চাইলে কৃষি অফিসার বলেন, গফফার নন্দীগ্রাম উপজেলায় একজন সফল কৃষক তিনি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ২৫ শতক জমিতে করলা ,টমেটো ও ২৫ শতক জমিতে মিষ্টি কুমড়ো চাষ করেছে আমি সব সময় তাকে কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছি এবং নিয়মিত জমি পরিদর্শন করছি আশা করছি গফফার মিষ্টি কুমড়ো চাষে অনেক লাভবান হবেন। চাষি গফফারের সাথে কথা বললে তিনি জানান, আমি পড়াশোনা শেষ করে চাকুরির পিছনে না ছুটে ২০২০ সালে ৬শতক জায়গার উপর উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী মালচিং পদ্ধতিতে তরমুজ টমেটো বেগুন চাষ শুরু করেছিলাম। ২০২২ সালে ৫০ শতক জায়গার উপর অফ সিজন তরমুজ চাষ করে অনেক লাভবান হয়েছি। এখন আমার ৫০ শতক জায়গার উপর মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়ো, করলা টমেটো চাষ করেছি। মিষ্টি কুমড়ো কাটা শুরু হয়েছে আর ১সপ্তাহ পর ফল পুরোপুরি ভাবে ফল সংগ্রহ করতে পারবো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেয় এবং বাজারে ফলের দাম ভালো পেলে ১ থেকে দেড় লক্ষ টাকা বিক্রয় করতে পারবো বলে আশা করছি।

    এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার গাজিউল জানান, অফ সিজন মিষ্টি কুমড়ো ব্যাপক লাভজনক একটি ফসল, এই মিষ্টি কুমড়ো চাষে অন্যান্য ফসলের চেয়ে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় এই উপজেলার অনেকেই ঝুঁকছেন এই মিষ্টি কুমড়ো চাষে। এর আগেও গফফার অফ সিজন তরমুজ চাষ করে লাভবান হয়েছেন এবারো তিনি মিষ্টি কুমড়ো চাষ করেছেন আশা করছি বাজারে বিক্রয়ের মধ্য দিয়ে তিনি অনেক লাভবান হবেন।

    সর্বশেষ সংবাদ
    1. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    2. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    3. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    4. সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    5. পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    6. আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    7. বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার
    সর্বশেষ সংবাদ
    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না 
                                                                                          - এমপি মহিত তালুকদার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬