Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি সম্মেলন আগামী ১ ও ২ ডিসেম্বর
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩ ১২:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩ ১২:৪৮

    আরো খবর

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি সম্মেলন আগামী ১ ও ২ ডিসেম্বর

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩ ১২:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩ ১২:৪৮

    বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি সম্মেলন আগামী ১ ও ২ ডিসেম্বর
    বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামী ১ ও ২ ডিসেম্বর বগুড়ায় কবি সম্মেলন অনষ্ঠিত হবে। কবি সম্মেলন উদযাপন উপলক্ষে ১৮ নভেম্বর শনিবার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
     
    তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে বগুড়া লেখক চক্র। ‘সংস্কৃতি জনগণের সম্পদ' এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৫ বছর অতিক্রম করে ৩৬ বছরে পা দিয়েছে বগুড়া লেখক চক্র । 
     
    সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা থেকে প্রায় ২০০ জনেরও অধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিন কর্মিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
     
    কবি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি হাসানাত লোকমান, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক খালেক মল্লিক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, সাবেক রাষ্ট্রদূত কথাসাহিত্যিক ইকতিয়ার চৌধুরী, প্রশিকা চেয়ারম্যান রোকেয়া ইসলাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার, কবি ফারুক মাহমুদ, কবি ফরিদ আহমদ দুলালসহ সিনিয়র কবি সাহিত্যিকবৃন্দ।
     সম্মেলন উপলক্ষে বাংলা একাডেমির বইয়ের স্টলসহ অন্যান্য প্রকাশনীর স্টল থাকবে, থাকবে পিঠার দোকান । কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র “ঈক্ষণ’ এবং সেমিনার পেপার এর কাজ সম্পন্ন হয়েছে। 
     
    ২০ ফর্মার ‘ঈক্ষণ’ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লেখকদের লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুন্ড্রনগর' নামে একটি স্যুভেনির প্রকাশিত হবে । এছাড়াও বেড়ে ওঠার কাগজ 'নিওর'সহ আরো নানা প্রকাশনা থাকবে কবি সম্মেলনকে কেন্দ্ৰ করে । 
     
    কবি সম্মেলনে প্রতিবছরের মতো এছরও স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জনবিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৩' প্রদান করা হবে।
     
    এ বছর যারা পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন কবিতায় তুষার কবির, কথাসাহিত্যে আকিমুন রহমান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় সুমন বনিক ('অগ্নিশিখা' পত্রিকার জন্য, সম্পাদক এবং প্রকাশক হিসেবে আবু এম ইউসুফ ('অনুপ্রাণন' সম্পাদনা এবং প্রকাশনার জন্য), সাংবাদিকতায় মিলন রহমান।
     
    কবি সম্মেলনের দ্বিতীয় দিন নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন, পুরস্কার প্রদান পর্বের প্রধান অতিথি সাবেক সচিব ও কবি আসাদ মান্নান ।
     
    সংবাদ সম্মেলনে বগুড়া লেখক চক্রের কবি ও সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    সর্বশেষ সংবাদ
    1. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    2. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    3. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    4. সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    5. পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    6. আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    7. বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার
    সর্বশেষ সংবাদ
    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না 
                                                                                          - এমপি মহিত তালুকদার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬