Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বরিশাল-২ ও পিরোজপুর-২ আসনে নৌকার টিকিট চান সাবেক এমপি মনি
    বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ১২:৫৪
    বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ১২:৫৪

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বরিশাল-২ ও পিরোজপুর-২ আসনে নৌকার টিকিট চান সাবেক এমপি মনি

    বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ১২:৫৪
    বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ১২:৫৪

    বরিশাল-২ ও পিরোজপুর-২ আসনে নৌকার টিকিট চান সাবেক এমপি মনি
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের পাশাপাশি পিরোজপুর-২ ( স্বরূপকাঠি-কাউখালী-ভান্ডারিয়া ) আসনেও তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি নৌকার কান্ডারী হতে চান। তিনি এ দুই আসনে নৌকার টিকিট প্রত্যাশায় দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
     
    জাতীয় পার্টির আমলে ১৯৮৬ ও ৮৮ সালের নির্বাচনে বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ব্যপক উন্নয়ন কর্মকান্ড করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জণ করেন। পিরোজপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য মহাজোটের শরীক জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এবার আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ আসনে আওয়ামী লীগের কোন নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে সরব রয়েছেন। সেই প্রার্থীর তালিকায় সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি’র নামও আলোচিত হচ্ছে। মনিরুল ইসলাম মনিকে বানারীপাড়া, উজিরপুর ও স্বরুপকাঠি উপজেলার উন্নয়নের রূপকার বলা হয়ে থাকে। এ তিন উপজেলায় তার আমলে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ডের গুনগান এখনও মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে। কর্মবীর কাজপাগল একজন এমপি হিসেবে এলাকাজুড়ে তাঁর সমধিক খ্যাতি ও সুনাম রয়েছে। এমনকি নিন্দুকেরাও তার উন্নয়নকাজের ব্যপারে প্রশংসা ও স্বীকার করেন।
     
    তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংশোধিত বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর ) আসনে আওয়ামী লীগের নৌকার টিকিটে বিপুল ভোটে তৃতীয় বারের মত তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় নেতা দানবীরখ্যাত এস.শরফুদ্দিন আহমেদ সান্টু ও  বিএনপির বিদ্রোহী প্রার্থী তিন বারের সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে হারিয়ে সংসদ সদস্য হয়ে মনিরুল ইসলাম মনি রাজনীতিতে চমক সৃষ্টি করেন। 
    পুনরায় তৃতীয় বারের মত
     
    এমপি নির্বাচিত হয়ে তিনি নবউদ্যমে মহা পরিকল্পনা নিয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় নানা কর্মযজ্ঞ শুরু করেন। তিনি বানারীপাড়া ও উজিরপুরে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেন। তার আমলে দুই উপজেলায়  প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হয় ও চলমান থাকে । উন্নয়নের ছোঁয়ায় গ্রামীণ জনপদগুলো অবয়বে শহুরে জনপদে রূপ নেয়। বরিশাল-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য  মোঃ শাহে আলম ও সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনিসহ ২০ জন প্রার্থী নৌকার টিকিট প্রত্যাশায় দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

    এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি বলেন, বরিশাল-২ কিংবা পিরোজপুর-২ এর যেকোন আসন থেকে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেবো। আমৃত্যু তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন অন্য কাউকে দেওয়া হলেও দেশ ও দলের স্বার্থে তার পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করতে ভূমিকা রাখবো। 
    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬