Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশায় রাসেল ভাইপার আতঙ্ক
    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৮
    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৮

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় রাসেল ভাইপার আতঙ্ক

    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৮
    পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৮

    পোরশায় রাসেল ভাইপার আতঙ্ক

    নওগাঁর পোরশা উপজেলায় হঠাৎ করে বিষধর সাপ রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  উপজেলার আম বাগান ও ধান ক্ষেত দেখা মিলছে রাসেল ভাইপার নামের বিষধর এই সাপ। এর মধ্যে ধান ক্ষেতে ১টি ও আম বাগানের মধ্যে রোপন করা কালাই গাছের ভিতরে ২টি বিষধর এই সাপ মেরে ফেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    জানা গেছে, গতকাল বুধবার দুপুরে উপজেলার পোরশা সরকারি ডিগ্রী কলেজ এলাকার ডাকাঠাকা নামক স্থানে পোরশা সদরের হাম্মদ এর আম বাগানের ভিতরে রোপন করা মাসকলাই গাছ তুলতে যান স্থানীয় শ্রমিকরা। এসময় তারা সেখানে একটি বিষধর সাপ দেখতে পান। এবং সাথে সাথে তারা সাপটি মেরে ফেলেন। সেখানে কাজ করা শ্রমিক উপজেলার পূর্বগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জালাল উদ্দীন জানান, এই সাপ তারা অনেক দিন দেখেন নি। এ সাপকে তারা স্থানীয় ভাষায় চন্দ্রবোরা নামে চেনেন। সাপটি অনেক বিষধর বলে জানান। একই সাপ তারা গত কয়েকদিন পূর্বে পার্শবর্তী সোহাতি গ্রামে আম বাগানের মধ্যে মাসকলাই তুলতে গিয়ে দেখতে পান। এবং ঐ সাপটিকেও তারা মেরে ফেলেছিলেন বলে জানান তিনি।
    উপজেলার কাশিতাড়া গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী হাবিব জানান, তার গ্রামের পার্শবর্তী পলাশডাঙ্গা গুচ্ছ গ্রামের নিচের ধানী জমিতে কৃষকরা ধান কেটে রেখে ছিলেন। কয়েকদিন পর সন্ধায় কৃষকরা ঐ ধান তুলে নিতে গিয়ে ধানের আটির নিচে এই বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পান। তারা সাথে সাথে ঐ সাপটিকে মেরে ফেলেছিলেন বলেও তিনি জানান। এসব ঘটনায় স্থানীয় কৃষকরা এখন অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন।    

    জানা যায়, বরেন্দ্র অঞ্চলে দীর্ঘ ২৫ বছর পর ২০১৩ সালে হঠাৎ দেখা মেলে রাসেল ভাইপার সাপের। এরপর ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে ব্যাপকভাবে তা বরেন্দ্র অঞ্চলের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দুটি উপজেলায় ছড়িয়ে পড়ে। সাপের কামড়ে শতাধিক মানুষের মৃত্যুও হয়। ২০১৭ ও ২০১৮ সালে এ সাপের উপদ্রব কম দেখা গেলেও চলতি বছর ফের বিষধর এ সাপটির উপদ্রব বেড়েছে। চলতি বছর রাজশাহীর গোদাগাড়ি ও তানোরে ব্যাপক ভাবে সাপটি দেখা গেছে। গত সেপ্টেম্বর মাসে গোদাগাড়ি উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে বিষধর এ সাপের কামড়ে। সাপটির কামড়ে অনেকেই এখনও আহত রয়েছেন ঐ উপজেলায়। এ বছর গত সপ্তাহ পর্যন্ত রাজশাহীর এ দুই উপজেলায় প্রায় অর্ধ শতাধীক বিষধর এ সাপ মেরে ফেলার খবর পাওয়া গেছে।

    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান কৃষকদের উদ্দেশ্য করে বলেন, কৃষকদের কোন ভয় নেই। তারা সাবধান থেকে জমিতে কাজ করবের। প্রয়োজনে হাতের কাছে লাঠি রাখবেন বলেও তিনি জানান।

    বিষধর এই রাসেল ভাইপার সাপের এন্টিভেনাম বা কোন চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে কি নেই, তা জানার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজাকে বার বার মোবাইল ফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬