Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নওগাঁর রাণীনগর-আত্রাই উপজেলা ধানের ফলনে বিপর্যয়
    রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:৩৮
    রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:৩৮

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    বিক্রিতেও ঠকছেন কৃষক

    নওগাঁর রাণীনগর-আত্রাই উপজেলা ধানের ফলনে বিপর্যয়

    রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:৩৮
    রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৪:৩৮

    নওগাঁর রাণীনগর-আত্রাই উপজেলা ধানের ফলনে বিপর্যয়
    নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলা জুরে চলছে আমন ধান কাটা-মাড়াই। চলতি মৌসুমে একদিকে জমি থেকে যেমন ধানের আসানুরুপ ফলন পাচ্ছেননা অন্যদিকে বাজারে ধান বিক্রি 
    করতে সরকার নির্ধারিত দরের চাইতে দেড় থেকে দুইশত টাকা কমে প্রতি মন ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। তারা বলছেন,গত আমন মৌসুমে ধানের যে দর ছিল এবার সেই ধান জাত ও রকম ভেদে ৪০০ থেকে ৭০০টাকা পর্যন্ত কম দরে বিক্রি করতে হচ্ছে। ফলে উ’পাদন খরচ বাড়লেও চলতি মৌসুমে ফলন বিপর্যয় ও ধানের ন্যায্য দর না পাওয়ায় লোকসানের কবলে পরেছেন কৃষকরা।
     
    আত্রাই উপজেলা কৃষি দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে উপজেলায় ব্রি ধান ৩৪, ৭৫,৮৭,৯০,জিরাশাইল,টিয়া,এ্যারাইজ গোল্ডসহ বিভিন্ন জাতের ধান সাত হাজার ৬৭০হেক্টর জমিতে রোপন করা হয়েছে। এর মধ্যে বন্যায় প্রায় এক হাজার ৩৪৫ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। উ’পাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৩২হাজার ৪৩ মেট্রিক টনধান। কিন্তু বন্যা এবং নানা কারনে ধানের ফলন অনেকটায় কম হচ্ছে। ইতি মধ্যে উপজেলায় রোপনকৃত জমির প্রায় ৬০ শতাংশ ধান কর্তন করা হয়েছে। তবে উ’পাদন লক্ষমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করছেন কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়।এদিকে রাণীনগর উপজেলা কৃষি দপ্তর সুত্র জানায়,উপজেলায় আমন মৌসুমে ১৯হাজার ৬২০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। এর মধ্যে বন্যায় প্রায় ১৭৭হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। এই উপজেলায় উ’পাদন লক্ষ মাত্রা ধরা হয়েছে ৯৬হাজার ৮২৫ মেট্রিকটন ধান। ইতি মধ্যে প্রায় ৮০শতাংশ জমির ধান কর্তন করা হয়েছে। তবে এই উপজেলায়ও ধানের ফলন বিপর্যয়ে উ’পাদন লক্ষমাত্রা অনেকটায় হ্রাস পাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা ফারজানা হক।
     
    আত্রাই এবং রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানাগেছে,একদিকে বন্যা আরেক দিকে নানা রোগ-বালাইয়ের কারনে ধানের ফলন বিপর্যয় ঘটেছে।যেখানে ধানের জাত ভেদে বিঘাপ্রতি ২০-২২মন ধান পাওয়ার কথা সেখানে ১০থেকে সর্বোচ্চ ১৮মন পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে। আবার বন্যা প্লাবিত এলাকায় প্রতি বিঘা জমিতে মাত্র ৫/৬মন হারে ধানের ফলন পাচ্ছেন কৃষকরা।কৃষকদের মতে,দুই উপজেলার এলাকা ভেদে ধান চাষ করতে রোপন থেকে কাটা-মাড়াই পর্যন্ত বিঘা প্রতি ১০ হাজার থেকেসাড়ে ১২ হাজার এবং বর্গাচাষীদের ক্ষেত্রে প্রায় ১৮/১৯হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু ধানের ফলন কমে যাওয়ায় প্রতি বিঘা জমিতে বিশেষ করে বর্গাচাষীদের ৬/৭ হাজার টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।
     
    আত্রাই উপজেলার তিলাবদুরি গ্রামের কৃষক আলাউদ্দীন বলেন,এবার তিনি ১০বিঘা জমিতে ধান রোপন করেছেন। কিন্তু বন্যা এবং পোকা-মাকড়ের কারনে বিঘাপ্রতি ৪/৫মন হারে ফলন হতে পারে।একই উপজেলার গোন্ডগোহালিয়া গ্রামের কৃষক ফজেল হোসেন জানান,তিনি এবার প্রায় ৬বিঘা জমিতে ধান রোপন করেছেন। ধান পাকার আগে বøাস্ট রোগে ধান চিটা হয়ে গেছে। ফলে ২০/২২মন ফলনের পরিবর্তে ১০/১২মন হারে প্রতি বিঘায় ফলন হচ্ছে। এতে অনেক লোকসান হবে।রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন,আমন মৌসুমে প্রায় ১২ বিঘা জমিতে ধান রোপন করেছেন। এর মধ্যে কিছুটা বন্যায় এবং রোগ-বালাইয়ে চরম ক্ষতি হয়েছে। বর্তমানে বিঘা প্রতি মাত্র ৫/৭মন হারে ধানের ফলন পাওয়া যাচ্ছে। একই উপজেলার কালীগ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন,চলতি মৌসুমে প্রায় ২২বিঘা জমিতে ধান রোপন করেছেন। এর মধ্যে ব্রি ৯০জাতের ধান প্রায় ৮বিঘা জমিতে রোপন করেছেন। ধান কেটে ১০/১২মন হারে ফলন পেয়েছেন। এছাড়া মোটা জাতের ধান গড় ১৬/১৮মন হারে ফলন পেয়েছেন। তিনি জানান,গত আমন মৌসুমে ব্রি ধান ৯০ বিঘাপ্রতি প্রায় ১৬/১৮মন এবং স্বর্ণা-৫,ব্রি ৫১ এই জাতের মোটা ধান বিঘাপ্রতি ২০/২২মন হারে ফলন হয়েছে। ওই সময় বাজারে ব্রি ধান ৯০ প্রতি মন ১৮শত থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া স্বর্ণা-৫,ব্রি-৫১ এই জাতের মোটা ধান রকম ভেদে ১৪শ‘থেকে সাড়ে ১৫শত টাকা পর্যন্ত প্রতিমন ধান বিক্রি হয়েছে। অথচ সরকার চলতি মৌসুমে প্রতি মন ধান ১২শত টাকা দর বেধে দিলেও বাজারে মোটা জাতের ধান এক হাজার ৭০/৮০ টাকা এবং ব্রি ধান৯০ সর্বোচ্চ ১২শত ৬০/৭০টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, রাসায়নিক সার,কিটনাশক,শ্রমের মজুরিসহ ধান উ’পাদিত পন্যের দাম বেড়ে যাওয়ায় উ’পাদন খরচও বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত আমন মৌসুমের চেয়ে চলতি মৌসুমে একই জাতের প্রতি মন ধান ৪০০ থেকে ৭০০টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে হচ্ছে।এতে কৃষকরা ধান উ’পাদন করে লোকসানের কবলে পরে ক্ষতি ও ঋনগ্রস্থ হচ্ছেন। 
    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬