Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাধীনতার শৃংখল ভেঙ্গে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি: মজনু
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫২

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাধীনতার শৃংখল ভেঙ্গে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি: মজনু

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫২

    বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাধীনতার শৃংখল ভেঙ্গে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি: মজনু

    জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন একাত্তরের আজকের দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। আজ মহান বিজয় দিবস। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ।লাল-সবুজ পতাকার অর্জনের আন্দোলনটি মোটেও সহজ ছিল না। শুরু হয়েছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের মধ্য দিয়ে। এরপর বাষট্টি, ঊনসত্তর ও সত্তরের নির্বাচন একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের জন্ম হয়। পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে অস্তিত্ব খুঁজে পায় বাংলাদেশ। 

    তিনি আরো বলেন ১৯৭১ সালের ৭ মার্চ  বিশাল জনসমুদ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা দেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, তখন আরও দেব। তবুও এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’এই স্লোগানের মধ্য দিয়ে সঠিক দিকনির্দেশনা খুঁজে পায় বাঙালি জাতি। অবশেষে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে দেখা দেয় নতুন এক সূর্যোদয়। ৩০ লাখ শহিদের রক্ত আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় বাঙালির এই চূড়ান্ত বিজয়।আজকের এই দিনে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তি সংগ্রামে অংশ নেয়া সকল শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 

    তিনি আজ সকাল সাড়ে আট টায় মহান বিজয় দিবসে জেলা আওয়ামী লীগের আয়োজনে  আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

    প্রধান বক্তা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি খুঁজে পায় একটি নতুন মানচিত্র। এই দিনে আমরা সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আমাদের শহীদ মুক্তিযোদ্ধা,বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন টি জামান নিকেতা,অ্যাডভোকেট আব্দুল মতিন,আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল,অ্যাডভোকেট আমানুল্লাহ,প্রদীপ কুমার রায়, মিজানুর রহমান রতন, মঞ্জুরুল  আলম মোহন,আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত  আলম ঝুনু, শাহ আখতারুজ্জামান ডিউক, শেরিন আনোয়ার জর্জিস,নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মুমিন তারিক,তপন চক্রবর্তী, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেত, অধ্যক্ষ শামসুল আলম জয়, সাইফুল ইসলাম বুলবুল,আবু সুফিয়ান শফিক, ওবাইদুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ,আলমগীর হোসেন স্বপন, আব্দুল্লাহ আল ফারুক,হেফাজত আরা মিরা,আব্দুস সালাম,কামরুল মোর্শেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশিস পোদ্মার লিটন, সাজেদুর রহমান শাহিন,অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, সাবরিনা সরকার পিংকি,রাকিব উদ্দিন সিজার, নুরুজ্জামান সোহেল,রাশেদুজ্জামান রাজন,সজীব সাহা প্রমুখ। জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল এর পরিচালনায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টায় জাতীয় দলীয়ও পতাকা উত্তোলন,র‍্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সাড়ে আটটায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬