Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হতদরিদ্র শেফালী বেগমকে দোকান ঘর করে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫২

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    হতদরিদ্র শেফালী বেগমকে দোকান ঘর করে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫২

    হতদরিদ্র শেফালী বেগমকে দোকান ঘর করে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর

    হৃদয়ে সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাগডোকরা গ্রামের তিন সন্তানের জননী শেফালী বেগমকে  মালামালসহ একটি দোকান ঘর তৈরি করে দেয়া হয়েছে।  সেই সঙ্গে তাঁর বাড়িতে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত একটি ল্যাট্রিন ও গোসলখানা তৈরি করে দেয়া হয়। গতকাল শুক্রবার তার কাছে এসব হস্তান্তর করা হয়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাগডোকরা গ্রামের বসবাস করেন শেফালী বেগম। স্বামী দুই বছর আগে স্বামী তাকে ছেড়ে গিয়ে অন্যত্র বিয়ে করেন। এতে চরম বিপাকে পড়েন শেফালী বেগম তাঁর মা,নানী, দুই  মেয়ে ও এক ছেলেকে নিয়ে। শেফালী বেগমের মা ও নানি বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। পরিবারের ৬ সদস্যের  দুই বেলা দুমুঠো খাবার যোগাতে কাজ নেন সৈয়দপুরের একটি প্লাইউড ফ্যাক্টরিতে। সেখানে কাজ করে দিন শেষে যা রোজগার হয় তা দিয়ে কোনমতে একবেলা খেয়ে বেঁচে আছেন পরিবারের সদস্যরা। দুই জমজ মেয়ে হাসি ও খুশি (১০) লেখাপড়া করছেন বাগডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়  শ্রেণীতে।

    একমাত্র ছেলে মো. শাহিনকে বছর দেড়েক আগে বাড়ির পাশে একটি মুদি দোকান করে দিলেও সেটিও পুঁজির অভাবে কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়। এমন দুঃসময়ে সংসারের কষ্ট লাঘব করতে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে শাহিন। কিন্তু রোজ কাজকর্ম না থাকায় প্রায় দিনই না খেয়ে থাকতে হয় তাদের। কিন্তু এভাবে আর কতদিন।  কোন উপায় না পেয়ে পাশের গ্রামের তরুণ সামিউল আলিমের সাথে যোগাযোগ করে। তিনি (আলিম) হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তার সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে সংগঠনটির সভাপতিসহ সদস্যদের বিষয়টি অবগত করেন। এরপর সকল সদস্যদের সিদ্ধান্তে  শেফালী বেগমের পরিবারকে স্বাবলম্বী করতে শেফালী বেগমের দোকানে মালামাল কিনে  দেন। সেই সঙ্গে তাঁর বাড়িতে ঢেউটিন পরিবেশ ও স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন ও গোসলখানা তৈরি করে দেন। গত ২২ ডিসেম্বর শুক্রবার সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সে সব হস্তান্তর করা হয়েছে।

    এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, পৌর উপদেষ্টা ও সমাজসেবক রবিউল আউয়াল রবি, কামারপুকুর ইউনিয়ন উপদেষ্টা শরিফুল ইসলাম, মেসকাত রহমান রিদয়, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রানা, কামারপুকুর ইউনিয়ন সভাপতি লিমন সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলিম,  বোতলাগাড়ী সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিব্বির ইসলাম, সালপিয়া আক্তার, মো. রুবেল, বাঙ্গালীপুর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহিন,বাপ্পি, রিয়াদ, সায়মুন, সাহেন, খালিদ, সেলিম রেজা,ইব্রাহিম,মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন ।                                 

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬