Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে তিন প্রতিষ্ঠানের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৪ ১৩:১৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৪ ১৩:১৭

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    সৈয়দপুরে তিন প্রতিষ্ঠানের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৪ ১৩:১৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৪ ১৩:১৭

    সৈয়দপুরে তিন প্রতিষ্ঠানের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

     নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে দুইটি চিকিৎসা কেন্দ্রসহ তিন প্রতিষ্ঠান মালিকের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (৩ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি)  মো. আজাহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া আজাদ লেনের বাসিন্দা জনৈক মো. রফিকুল ইসলাম অর্শ, ভগন্দর চিকিৎসালয় নামে একটি চিকিৎসা কেন্দ্র খোলেন। সেই সঙ্গে তিনিসহ তাঁর পরিবারের তিনজন সদস্য চিকিৎসক না হয়েও তাদের নামের আগে চিকিৎসক উপাধি (পদবী) ব্যবহার করেন। শহরের উল্লিখিত এলাকায় নিজের বহুতল বিশিষ্ট বাসায় তারা যৌথভাবে অর্শ, ভগন্দর, ফিস্টুলাসহ নানা রোগের গ্যারান্টি সহকারে অপারেশন ও চিকিৎসা দিয়ে আসছিলেন। এ অবস্থায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি)  মো. আজাহারুল ইসলামের নেতৃত্বে রফিকুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ্ ও সাবিনা ইয়াসমিনের অর্শ, ভগন্দর চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই চিকিৎসালয়ে অর্শ, ভগন্দর, ফিস্টুলাসহ অন্যান্য রোগের চিকিৎসা প্রদান ও অপারেশনের সত্যতা পাওয়া যায়। এছাড়াও ওই চিকিৎসালয় থেকে রফিকুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ্ ও সাবিনা ইয়াসমিনের নামের বেশ কিছু সংখ্যক ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। সে সবে উল্লিখিত ব্যক্তিরা তাদের নামের আগে চিকিৎসক হিসেবে উল্লেখ করেছেন। এ অবস্থায় চিকিৎসক না হয়েও চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে অর্শ, ভগন্দর ও ফিন্টুলাসহ নানা রোগের চিকিৎসা ও অপারেশন করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে অর্শ, ভগন্দর চিকিৎসালয়ের মালিক মো. রফিকুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
     একই দিন সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এর পূর্বে আদানীর মোড় এলাকায় অবস্থিত নিরাময় হার্বাল চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে মেয়াদাত্তীর্ণ ও বিদেশী ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী হাকীম মো. শফিকুল ইসলাম শফিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় শহরের শের-এ বাংলা সড়কের ঢাকা নান্না বিরানী হাউজের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি)  মো. আজাহারুল ইসলাম বলেন, অভিযানের সময় অর্শ, ভগন্দর চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়ার সব রকম আয়োজন ও একজন রোগীকেও পেয়েছি। তাই তদন্ত শেষে অর্শ, ভগন্দর চিকিৎসালয়ের মালিকের ওই পরিমান অর্থ জরিমানা করা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬