Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নোয়াখাালী-২: টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৪:১৩
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৪:১৩

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    নোয়াখাালী-২: টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৪:১৩
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৪:১৩

     নোয়াখাালী-২: টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে
    নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের বিরুদ্ধে সমর্থক দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।
     
    বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বরাবর এ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়।
     
    লিখিত অভিযোগে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার লোকজন দিয়ে এবং সাবেক মেয়র আবু জাফর টিপুর সহধর্মিনীকে দিয়ে সাধারণ ভোটারদের মাঝে ইচ্ছার বিরুদ্ধে হাইস গাড়ি ও অটোরিকশা যোগে জোরপূর্বক টাকা প্রদান করছে। এতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
     
    ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের একজন স্থানীয় বাসিন্দা বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে আতাউর রহমান ভূঁইয়া মানিকের লোকজন ভোট চাইতে আমার বাড়িতে আসেন। তখন পরিবারের সবাইকে নিয়ে ভালো মন্দ খেতে সাদা খামে করে কিছু টাকা দিয়ে যায় তারা। আমি সেসময় টাকা নিতে অস্বীকার করলে আমাকে ‘দেখে’ নেওয়ার হুমকি দেওয়া হয়। আমার গায়ে হাত তোলা হয়, আমাকে আঘাত করা হয়। সাদা খাম না নেওয়ায় আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
     
    আর তাই ভোটারদের কাছ থেকে পাওয়া এসব অভিযোগ লিখিত আকারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম। এ বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগিতা কামনা করেন নৌকার প্রার্থী মোরশেদ আলম।
     
    নানান অভিযোগের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
     
    এ দিকে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সঙ্গে কিছু ছবিও পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬