Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হাঁড় কনকনে শীতে থর থর করে কাঁপছে পঞ্চগড়ের মানুষ
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৪ ২১:৫৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৪ ২১:৫৮

    আরো খবর

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    হাঁড় কনকনে শীতে থর থর করে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৪ ২১:৫৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৪ ২১:৫৮

    হাঁড় কনকনে শীতে থর থর করে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

    টানা কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহের পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের জেলা পঞ্চগড়ের ক্রমেই নামছে সর্বোচ্চ তাপমাত্রা। মেঘলা আকাশে গত ৪ দিন ধরে সূর্য মামা দেখা না দেয়ার সাথে যোগ হয়েছে উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে আসা হিম শীতল বাতাস। সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা খুব কাছাকাছি অবস্থান করায় অনুভূত হচ্ছে তীব্র শীত। পঞ্চগড়ের স্থানীয় ভাষায় ‘কুহাকাপ’ শীত হিসেবে পরিচিত। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন মাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগের দিন বুধবার সকালে সর্বনিম্ন মাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। অপরদিকে গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে এই পর্যবেক্ষণাগারটি।    

    গত চার দিনের মত বৃহস্পতিবারও দিনভর দেখা মেলেনি সূর্যের। সন্ধ্যার পরই ঘন কুয়াশা অন্ধকার হয়ে ঢেকে যেতে থাকে গোটা জেলা। রাত বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা ঝরতে থাকে হালকা বৃষ্টির মত। সকালে বৃষ্টির পানির মাটির উপরিস্তর ভিজে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলেও মেঘে আচ্ছাদিত থাকে সর্বত্র। রোদ না থাকায় এবং কনকনে শীতল বাতাসে কাহিল শীতার্ত মানুষগুলো বিছানা ছেড়ে উঠেই শরীরে উষ্ণতা ছাড়াতে বসতে হয়েছে আগুনের পাশে। জেলার অধিকাংশ এলাকায় প্রায় সারাদিনই আগুন জ্বালিয়ে শীতার্ত মানুষগুলোকে আগুন পোহাতে দেখা গেছে। আর যারা সকালে কাজে বেরিয়েছে তারা কনকনে শীতের প্রস্তুতি নিয়েই ঘর থেকে বের হয়েছে। তবে সবচেয়ে বেশি কাহিল হয়েছে জীবিকার তাগিদে সকালে কাজে যোগ দেয়া খেটে খাওয়া মানুষগুলো। সীমাহীন কষ্টে রয়েছেন রিকশা-ভ্যানচালক, কৃষি শ্রমিক ও পাথর শ্রমিকরা। কনকনে শীতের কারণে দৈনন্দিন আয় কমে গেছে এসব শ্রমজীবী মানুষের।

     দুপুরে দেখা গেছে পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর নিচে হিম শীতল পানিতে নেমে পাথর তুলছেন শ্রমিকরা। নদীর বালুচরের বালি সরিয়ে সেখানে বোরো ধানের রোপা লাগানোর কাজ করছিলেন রফিকুল-আসমা দম্পত্তি। তারা জানান, নদীতে রোপা লাগানোর সময় পার হয়ে যাচ্ছে। চারার বয়সও বেড়ে যাচ্ছে। তাই বাধ্য হয়েই প্রচন্ড ঠান্ডায় নদীতে নামতে হয়েছে। রফিকুল জানান, আমাদের কোন জমি নাই। মানুষের জমিতে কামলা দিয়ে আমরা সংসার চালাই। প্রতি বছর আমরা করতোয়া নদীতে লাগানো ধান দিয়েই আমাদের সারাবছরের ভাতের চাহিদা মেটাই। পাশেই নদীতে কোমর পানিতে নেমে কয়েকজন শ্রমিককে পাথর তুলতে দেখা গেছে।     

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা খুব কাছাকাছি অবস্থান করার কারণে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, এ অবস্থা আরও দুই/তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর মেঘ কেটে সূর্যের দেখা মিললে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে। এতে করে শীত কিছুটা কম অনুভূত হবে। তবে রাতের তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

    সর্বশেষ সংবাদ
    1. ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
    2. আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    3. আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    4. বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    5. সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    6. জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    7. সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    সর্বশেষ সংবাদ
    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট
                        --আব্দুল মহিত তালুকদার এমপি

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬