Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেষ হলো চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০৬

    আরো খবর

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    শেষ হলো চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০৬

    শেষ হলো চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    পুণ্ড্রনগর সম্মাননা আর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্যদিয়ে শেষ হলো ৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

    পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি বগুড়ায় গত ১৫ তারিখ আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ণিল এ উৎসব। দেশ বিদেশের চলচ্চিত্র আর চলচ্চিত্রকর্মীদের এক মিলনমেলায় পরিনত হয়  উৎসব। ছোটবড় সব দর্শকের জন্য নতুন এক মাত্রা যুক্ত হয় বগুড়ায়। সকাল থেকে রাত পর্যন্ত চলচ্চিত্রপ্রেমিরা ভীর জমায় উৎসব অঙ্গনে।  

    উৎসব পরিচালক সুপিন বর্মনের শুভেচ্ছা বক্তব্যে শুরু হয় সমাপণী অনুষ্ঠান।  তিনি বলেন গত বছরের চেয়ে এইবারের আয়োজন ব্যতিক্রম এবং বর্নিল। ভারত, নেপাল, ইতালি আর বাংলাদেশের ৩০জন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রকর্মীদের উপস্থিতি আমাদের উৎসবকে আরো বেশি সমৃদ্ধ করেছে। উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ও পুণ্ড্রনগর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের মাননীয় সাংসদ রাগেবুল আহসান রিপু। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, বাচিক শিল্পী সুলতানা পারভীন শ্রাবণী, জুরি সদস্য কেপি পাঠক ( নেপাল),  ধার্মেন্দার ডাঙ্গী ( ভারত), আশরাফ শিশির ( বাংলাদেশ) , ড. আবীদ ( ভারত)  সাদিয়া খালিদ রীতি ( বাংলাদেশ), প্রফেসর মোহাম্মদ ফরিয়াদ(ভারত) ফেস্টিভ্যাল ওয়ার্কশপ ট্রেইনার অরুণ দেও জোসি (নেপাল), ফেস্টিভ্যাল কিউরেটর শান্তনু গাংগুলি ( ভারত) , অঙ্কিত বাগচী ( ভারত) , ফেস্টিভ্যাল মাস্টার ক্লাস ট্রেইনার খন্দকার সুমন ( বাংলাদেশ)।

    আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রথমবারের মতো পুণ্ড্রনগর সম্মাননা প্রদান করা হয় কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং নাট্যকার, নির্দেশক ও সংগঠক তৌফিক হাসান ময়নাকে। সেই সাথে দেয়া হয় শ্রেষ্ঠ চারটি চলচ্চিত্রের পুরস্কার। ন্যাশনাল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় শায়লা রহমান তিথীর " জয় বাংলা ", ইন্টান্যাশনাল শর্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র মিশরের মারওয়া এইয়ের " ডেয়ার ওয়াড", ডকুমেন্টারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয় ভারতের রাকেশ আন্দানিয়ার চলচ্চিত্র " সেভিং দা হিমালয়ান ইয়াক এবং পূর্ণদৈর্ঘ্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয় ভারত থেকে শিভারুদ্ধ কের চলচ্চিত্র " সিগন্যালম্যান ১৯৭১"।

    পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার সকল আমন্ত্রিত অতিথিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পুরস্কার প্রদানের পর উপস্থিত সকল নির্মাতার হাতে দেয়া হয় উৎসব স্মারক ও উত্তরীয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলক পাল। উষ্চ্ছ্সিত দর্শক রাত নটা পর্যন্ত  উপভোগ করেন শেষদিনের নির্ধারিত চলচ্চিত্র। একই সাথে উৎসবের ২য় ভেন্যু অ পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রদর্শিত ৮টি চলচ্চিত্র। মাস্টার ক্লাস ও কর্মশালা পরিচালনা করেন নির্মাতা খন্দকার সুমন ও  অরুণ দেও জোসি। 

    করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায়  গত ৪ বছর যাবত পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। এইবারের উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলো। উৎসবের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে প্রদর্শন করা হয় উৎসবে পুরস্কার প্রাপ্ত ৪টি চলচ্চিত্র এবং সুপিন বর্মন নির্মিত চলচ্চিত্র সুখের সংসার ও আ লেটার অব পোস্টমাস্টার। 

    সর্বশেষ সংবাদ
    1. ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
    2. আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    3. আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    4. বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    5. সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    6. জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    7. সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    সর্বশেষ সংবাদ
    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট
                        --আব্দুল মহিত তালুকদার এমপি

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬