Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে সরকারি বৃত্তি বৃদ্ধিতে আগ্রহী রাশিয়া
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১৪
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১৪

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে সরকারি বৃত্তি বৃদ্ধিতে আগ্রহী রাশিয়া

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১৪
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:১৪

    বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে সরকারি বৃত্তি বৃদ্ধিতে আগ্রহী রাশিয়া
    বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারী বৃত্তি বৃদ্ধি করতে আগ্রহী বলে জানিয়েছেন রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কো-অপারেশন উইথ ফরেন কান্ট্রিস (রোসশোত্রুদনিচেস্তভো) মস্কো হেড অফিসের ডেপুটি হেড পাভেল শেভতসভ। তিনি বলেন, "বাংলাদেশ মেধাবীদের দেশ তাই উচ্চমানের শিক্ষা গ্রহণ করা সম্ভব হলে ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নত হবে, এবং রাশিয়ান সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের বিশ্ববিখ্যাত রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ প্রদানে সর্বদা সক্রিয় রয়েছে।
     
    সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে অনুষ্ঠিত বৈঠকে পাভেল শেভতসভ উপরোক্ত কথাগুলি বলেন। বৈঠকে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়। 
     
    সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পাভেল শেভতসভকে তার দপ্তরে রুশ ভাষায় স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষা সংক্রান্ত রাশিয়ার যেকোনো প্রস্তাবকে বাংলাদেশ স্বাগত জানাই। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের মানবিক সহায়তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বিভিন্ন সেক্টরে বাঙালি শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষা প্রদান এবং তাদের যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে নিয়োজিত করে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য রাশিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
     
    সভায় আরো বক্তব্য রাখেন ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক মিঃ পাভেল দভয়চেনকভ। তিনি বলেন, ঢাকায় রাশিয়ান হাউস ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য রাশিয়ান সরকারী বৃত্তি গ্রহণের পাশাপাশি রাশিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে আসছে। রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাঙালি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বেড়েছে এবং আমাদের পক্ষ থেকে বৃত্তির পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। সভায় ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬