Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আসন্ন মাহে রমজানে চাহিদা বেড়েছে আকবরিয়ার দই-মিষ্টি ও লাচ্ছা সেমাইয়ের
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৪ ২২:১১
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৪ ২২:১১

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    আসন্ন মাহে রমজানে চাহিদা বেড়েছে আকবরিয়ার দই-মিষ্টি ও লাচ্ছা সেমাইয়ের

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৪ ২২:১১
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৪ ২২:১১

    আসন্ন মাহে রমজানে চাহিদা বেড়েছে আকবরিয়ার দই-মিষ্টি ও লাচ্ছা সেমাইয়ের

    সুনাম ও ব্যবসায়িক ভাবনা থেকে গুণগতমান বজায় রেখে শতবছর পার করেছে বগুড়ার আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট। আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট ও শাখাসমূহে দই, মিষ্টি, লাচ্ছা সেমাই, সাদা দই, ভাজা সেমাইয়ের কদর বেড়েছে। কদর বেড়ে যাওয়ায় বিক্রি হচ্ছে এই সব জনপ্রিয় খাদ্যপণ্য।

    জানা যায, বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে দই ও রসগোল্লাসহ বিভিন্ন মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন দীর্ঘদিনের ঐতিহ্যবহন করে আসছে । আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মিষ্টান্ন, লাচ্ছা সেমাই ও দইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ ও দেশের বাইরেও। শহরের মিষ্টান্নের কথা উঠলেই চলে আসে আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর কথা। ঈদ এলে চাহিদা বাড়ে লাচ্ছা ও ভাজা সেমাইয়ের। গরমে চাহিদা বাড়ে সাদা দইয়ের। আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট মিষ্টান্ন খাবারের স্বাদ একবার নিলে বারবার খেতে ইচ্ছা করবে। বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে খাবারের সঙ্গে মিষ্টান্ন ও দই দেওয়া হয়। বিশেষ করে আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট দই স্বাদে মানে অনন্য হওয়ায় এর কদর রয়েছে। গ্রীষ্মকালের শীতল খাবার হিসেবে এখনও শ্রেষ্ঠত্ব দখল করে আছে ঐতিহ্যবাহি আকবরিয়ার সাদা দই। আসন্ন রমজানে সাদা দই এর সাথে ঠান্ডা পানি ব্যবহার করে ঘোল হিসেবে, শুধু দই প্লেটে করে পরিবেশন, দইয়ের সাথে চিরা, দই মিষ্টি, দইয়ের সাথে খই ও মুড়ি, দই চিকেন রোস্ট, দই আর খাসির গোস্ত দিয়ে কোরমা তৈরিসহ বিভিন্নভাবেই খাবার তৈরি করা হয়। টক দইয়ের পাশাপাশি মিষ্টি দই শুরু থেকেই চাহিদার শীর্ষে রয়েছে। দই শরীরকে শীতল রাখা, হজমে কাজ করে বলে দইয়ের চাহিদা বেড়ে যায়। লাচ্ছা কিনতে আসা বগুড়ার সদরের লতিফপুর এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী রোকসানা আকতার  রুকু জানান, আকবরিয়ার লাচ্ছা রান্নার পর বেশ স্বাদের হয়। পরিবারের ছোটরা এই লাচ্ছা খুব খেয়ে থাকে। ঈদ ছাড়াও সারা বছরই এই লাচ্ছা খাওয়া হয়। আর ভাজা চিকন সেমাই স্কুলের টিফিনেও ব্যবহার করা যায়। এছাড়া আকবরিয়ার সাদা দই দিয়ে ঘোল তৈরি সবেচেয়ে বেশি পছন্দ পরিবারের। সাদা দইয়ের তুলনা নেই। মিষ্টি দই সারাবছরই কেনা হয়। বগুড়ার আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সকল পণ্যই বেশ ভালোমানের। পরিবারের সদস্যদের জন্য নিরাপদ খাবার হিসেবে আকবরিয়ার পণ্য কেনা হয়। বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা এলাকার ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, ঈদ মানেই আকবিয়ার লাচ্ছা ও ভাজা সেমাই। সে ছোটবেলা থেকে দেখে আসছি বাবা আকবরিয়ার পণ্য কিনে বাড়িতে নিয়ে আসতেন। আমিও সন্তানদের জন্য আকবরিয়ার লাচ্ছা, দই ও মিষ্টি কিনে থাকি। এইসকল মিষ্টান্ন পণ্য সেরা মানের হয়ে থাকে।

    আকবরিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল জানান, দুই ঈদকে সামনে রেখে প্রচুর চাহিদার সৃষ্টি হয় দই, লাচ্ছা, ভাজা সেমাই ও হরেক রকমের মিষ্টির। চাহিদার কারণে বগুড়ার বেশ কয়েকটি এলাকায় আকবরিয়ার শাখা খোলা হয়েছে। যেন ক্রেতারা ভিড় এড়িয়ে সহজে কেনাকাটা করতে পারে। একই পণ্য একই স্বাদ নিয়ে আকবরিয়া শতবছর পার করেছে। এটি মানুষের বিশ্বস্ততা আছে বলেই আকবরিয়া এখনো ভোক্তাদের কাছে সমান জনপ্রিয়। আমরা ভোক্তাদের সবসময় সেরামান দিয়ে থাকি। আমাদের মানের কোন কমতি নেই। বাজারের ভালোসবজি, ভালো চাল, ভালো ময়দা, তেল, দুধ ব্যবহার করা হয়। যা থেকে আকবরিয়ার সকল খাদ্যপণ্য তৈরী হয়ে থাকে। এখন ঈদের আগে দই, মিষ্টি, লাচ্ছা, ভাজা চিকন সেমাই তৈরীতে বেশি সময় দিতে হচ্ছে। শুধু যে ঈদের সময় এমন নয়। খ্রীষ্টানদের বড়দিন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পার্বন ও বিভিন্ন অনুষ্ঠানে দই, মিষ্টি ও লাচ্ছা সেমাই কিনে থাকে।

    আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, শতবছর পেরিয়ে গেছে আকবরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি ভোক্তাদের চাহিদা মেটাতে। ভালোমানের ও নিরাপদ খদ্য পরিবেশন আমাদের নৈতিকভাবে দায়িত্ব। আর এই দায়িত্ব আমরা কঠোরভাবে পালন করি। নীতিগতভাবে আমরা ভোক্তাদের সবসময় ভালো মানের খাবার দিয়ে থাকি। আমাদের কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণও প্রদান করা হয়। তিনি বলেন, প্রতি ঈদের আগে লাচ্ছা, দই ও মিষ্টির চাহিদা বেড়ে যায়। আমরা চেষ্টা করি সেই চাহিদা পূরন করতে। আকবরিয়া হোটেল ভোক্তাদের ভালোবাসার মাঝেই সেবা দিয়ে যাচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬