Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বঙ্গবন্ধু সারাজীবন বাঙালী জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন: এসপি সুদীপ
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৪ ২২:৫৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৪ ২২:৫৭

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    বঙ্গবন্ধু সারাজীবন বাঙালী জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন: এসপি সুদীপ

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৪ ২২:৫৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৪ ২২:৫৭

    বঙ্গবন্ধু সারাজীবন বাঙালী জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন: এসপি সুদীপ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে রোববার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বলেন, বাংলাদেশ গঠনে এমন কোন সংগ্রাম পাওয়া যাবেনা যাতে বঙ্গবন্ধু নেতৃত্ব দেননি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একসাথে ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছিলেন। তিনি শিশুদের সুরক্ষার জন্য ১৯৭৪ এর শিশু আইন প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধু এদেশের মানুষকে ভালোবেসে গেছেন। তার মানবিক গুণগুলো তার ছোটবেলা থেকে প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধু বলতেন আগে বাঙালী, পরে অন্যকিছু হতে হবে। বঙ্গবন্ধু এই বাঙালী জাতির সাথে বেইমানি করেননি, তিনি সারাজীবন বাঙালী জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। তাই সকলকে আমি বাংলাকে ভালবাসি উচ্চারণ করতে হবে, যে বাংলাদেশকে ভালবাসতে পারে, যার মাঝে দেশপ্রেম আছে, সে সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে। ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ পরিণত করার ঘোষণা দিয়েছেন। আমাদের সকল শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনী অধ্যয়ন করতে হবে। দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ে তুলবে আগামীতে আজকের এই শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু বলতেন ‘বিশ্ব মানব হবি যদি ষোলআনা বাঙালী হ’। আর এই বাঙালী জাতির জন্য আমরণ লড়ে গেছেন বঙ্গবন্ধু। আমাদের নিজের শিকড়ের সন্ধান করতে হবে, মাটির সন্ধান করতে হবে যেখানে আমাদের একদিন মিশে যেতে হবে। আগামীতে সারাদেশের মধ্যে এই পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ হয়ে উঠবে ব্যতিক্রমী  শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও  বঙ্গবন্ধুর আদর্শে গড়া প্রতিষ্ঠান হয়ে উঠবে।

    অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক নাছিমা খাতুন, আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি  ইবনুল তাশরীফ, প্রাথমিক শাখার ইনচার্জ ওয়ায়েছ কুরুনী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সহকারী শিক্ষক রেহেনা আমিন শিল্পী, গান পরিবেশন করেন প্রভাষক আবুল বাসার। শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি করেন জারিন তাছনীম আদৃতা, বক্তব্য রাখেন আফরা আয়েশা ঐশী ও সামিউল হক দিহান্ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬