Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১২:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১২:১৯

    আরো খবর

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    এক জীবন্ত কিংবদন্তীর অবিরাম ছুটে চলার গল্প ড. একেএম জাকারিয়া

    ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১২:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১২:১৯

    ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

    কুষ্টিয়ার ভেড়ামারায় নাফিস আহমেদ তুষার (২৮) নামে এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

    শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

    নাফিস আহমেদ তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহসম্পাদক। 

    তুষারের বাবা রবিউল ইসলাম রবি বলেন,  ‘সন্ধ্যা ৭টার দিকে গোলাপনগর বাজারের পাশে দুর্বৃত্তরা তুষারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে তুষারের মৃত্যু হয়।’

    রবিউল আরো বলেন, ‘আমার ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৭ রোজায় ছুটিতে সে ঢাকা থেকে বাড়িতে এসেছে। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেছি। সেখান থেকে রাজশাহী। বাড়ি গিয়ে ভালো করে জেনে বলতে পারবো আমার ছেলেকে কারা হত্যা করেছে।’

    ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই যুবকের দুই পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তা ছাড়া পিঠে একাধিক গভীর ক্ষতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছিল।’

    এদিকে জাসদ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

    জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, তুষার ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক। তার বাবাও ইউনিয়ন জাসদের সাংগঠনিক সম্পাদক।

    ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম  বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    2. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    3. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    4. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    5. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    6. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    7. নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    সর্বশেষ সংবাদ
    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬