Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • প্রাইভেট কার নিয়ে সড়কে ইজিবাইক ছিনতাই করতো তারা, মূলহোতাসহ গ্রেপ্তার ৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১৩:২৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১৩:২৫

    আরো খবর

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    এক জীবন্ত কিংবদন্তীর অবিরাম ছুটে চলার গল্প ড. একেএম জাকারিয়া

    প্রাইভেট কার নিয়ে সড়কে ইজিবাইক ছিনতাই করতো তারা, মূলহোতাসহ গ্রেপ্তার ৫

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১৩:২৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৪ ১৩:২৫

    প্রাইভেট কার নিয়ে সড়কে ইজিবাইক ছিনতাই করতো তারা, মূলহোতাসহ গ্রেপ্তার ৫
    বগুড়াসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে প্রাইভেট কার নিয়ে ইজিবাইক ছিনতাই করতো একটি সঙ্গবদ্ধ চক্র যারা আইনের চোখ কে ফাঁকি দিয়ে ছিনতাই ও দস্যুতা করেই জীবিকা নির্বাহ করে আসছিল। অবশেষে সঙ্গবদ্ধ এই চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারের পরপরই বেরিয়ে আসে তাদের পৈশাচিক বর্বরতার গল্প।
     
    বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বগুড়া সদর, কাহালু, শিবগঞ্জ, জয়পুরহাট জেলার কালাই উপজেলা ও গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা হতে ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত এই ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নন্দীগ্রাম থানা পুলিশের আভিযানিক দল। 
     
    গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সোনাতলা উপজেলার ভেলুরাপাড়া গ্রামের শাওন মিয়া (২৭), পুরান বগুড়ার পলাশ চন্দ্র ঘোষ (৪২), কাহালু উপজেলার কৈগাড়ী গ্রামের জুয়েল মোল্লা (৩৫), গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বোয়ালী গ্রামের আশরাফ আলী (৪০) ও একই উপজেলার দক্ষিণ কাঠুর গ্রামের শ্রী অশোক কুমার রায় (২৬)। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত তিন চাকা বিশিষ্ট ব্যাটারীচালিত একটি ইজিবাইক উদ্ধার করে পুলিশ। 
     
    শুক্রবার দুপুরে নন্দীগ্রাম থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন। 
     
    ওসি আজমগীর জানান, নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে গত ১৩ জানুয়ারি প্রাইভেটকার নিয়ে ব্যাটারীচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এ বিষয়ে ভুক্তভোগী ইজিবাইক চালক সেলিম রেজা বাদী হয়ে এজাদার দায়ের করলে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সার্বিক দিক-নির্দেশনায় ও সরকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) ওমর ফারুকের তত্ত্বাবধানে তিনি ও এসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স নিবিড় তদন্তে এই সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ওসি জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত সড়ক ও মহাসড়কে ছিনতাই ও দস্যুতা করে আসছিলো। কৌশল হিসেবে তারা প্রাইভেটকার নিয়ে প্রথমে সড়কে ইজিবাইক আটকিয়ে চালকের থেকে চাবি নিয়ে চক্রের একজন আগে ইজিবাইক নিয়ে যায় আর বাকিরা হাত মুখ বেঁধে চালককে যেকোন নির্জন স্থানে ফেলে দিয়ে যায়। 
     
    ওসি আজমগীর আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে তারা বদ্ধপরিকর।
    সর্বশেষ সংবাদ
    1. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    2. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    3. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    4. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    5. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    6. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    7. নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    সর্বশেষ সংবাদ
    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬