Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণে আহত ৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪ ১১:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪ ১১:১৭

    আরো খবর

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    এক জীবন্ত কিংবদন্তীর অবিরাম ছুটে চলার গল্প ড. একেএম জাকারিয়া

    বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণে আহত ৪

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪ ১১:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪ ১১:১৭

    বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণে আহত ৪

    বগুড়ার একটি বসতবাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ এবং দেয়াল চাপায় ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

    রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।

    আহতরা হলেন- রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), তার মেয়ে সুমাইয়া আক্তার (১৪), রেজাউলের ছোট ভাই মোহাম্মদ রাশেদুল ইসলামের মেয়ে জিম (১৬) ও প্রতিবেশী আলী হোসেন বাবুর মেয়ে তাসনিম বুশরা (১৪)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণে বাড়ির দুটো ঘর, আসবাবপত্র, ভেঙে চুরমার দেখতে পান। এ ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

    বাড়ির মালিক রেজাউল করিম জানান, তিনি এশার আজান দিলে বাড়ি থেকে বের হয়ে নামাজে যান। নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পান। পরে নামাজ শেষে জানতে পারেন, তার বাড়িতেই বিস্ফোরণ হয়েছে। পরে বাড়িতে গিয়ে দেখেন, তার বাড়ি বিধ্বস্ত হয়েছে।

    তিনি আরও বলেন, বিস্ফোরণে আমার স্ত্রী, মেয়ে, ভাতিজী ও প্রতিবেশী আহত হয়েছে। তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে বুঝতে পারছি না।

    বগুড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করেছিলাম, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটেছে। তবে ওই বাড়ি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও বলেন, সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। এখনো বিস্ফোরণের উৎস সম্পর্কে কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    বগুড়া সদরের বনানী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলী আশরাফ বলেন, বিস্ফোরণের কারণ জানতে ঢাকা থেকে বোম স্কোয়াড টিম আসবে। তারা পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    2. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    3. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    4. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    5. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    6. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    7. নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    সর্বশেষ সংবাদ
    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬