Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ধানের রাজ্য আত্রাইয়ে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ মে, ২০২৪ ১২:৪৯
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ মে, ২০২৪ ১২:৪৯

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    ধানের রাজ্য আত্রাইয়ে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল

    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ মে, ২০২৪ ১২:৪৯
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ মে, ২০২৪ ১২:৪৯

    ধানের রাজ্য আত্রাইয়ে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল

    উত্তর জনপদের ধানের রাজ্য হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে গাছে গাছে শোভা পাচ্ছে মধু মাস জ্যৈষ্ঠের বেশ জনপ্রিয় পুষ্টিগুণ সম্পন্ন রসালো ফল কাঁঠাল। যদিও কাঁঠাল পাকতে সময় বাকি রয়েছে আরও প্রায় মাস। প্রবাদ আছে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’- জ্যৈষ্ঠ মাসে এ কথাটি আর কথার কথা থাকে না। গাছে কাঁঠাল দেখলে এ কথা সবাই বলতেই পারে।

    বর্তমানে উপজেলার প্রতিটি এলাকার গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল। উপজেলার বিভিন্ন এলাকার বাড়ির পাশে, রাস্তার ধারে, জঙ্গলের ভেতরে থাকা গাছে ধরেছে প্রচুর পরিমাণে কাঁঠাল। গাছের গোঁড়া থেকে আগা পর্যন্ত শোভা পাচ্ছে সর্বোচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল।

    খাদ্য শষ্য ভান্ডার হিসেবে নওগাঁ জেলা বিখ্যাত হলেও এখানকার মানুষের অতি প্রিয় ফল ও তরকারি হিসেবে কাঁঠাল যুগ যুগ ধরে কদর পেয়ে আসছে। কাঁঠালের বিচি উপজেলার মানুষের একটি ঐতিহ্যপূর্ণ তরকারি। বিশেষ করে কাঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা অত্যন্ত প্রিয় সকলের। বিভিন্ন ধরনের শাক ও কাঁঠালের বিচির সমন্বয়ে রান্না করা তরকারি এখানকার মানুষ তৃপ্তির সঙ্গে ভাত খেতে পারেন। তাছাড়া গবাদিপশুর জন্যও কাঁঠালের ছাল উন্নতমানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

    এক প্রকারের সবুজ রঙের সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল।এটি বাংলাদেশের জাতীয় ফল হিসেবে সরকারিভাবে নির্ধারিত। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয়। কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরির জন্য সমাদৃত। কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণির পছন্দের খাদ্য। তুলনামূলকভাবে বিশালাকার এই ফলের বহির্ভাগ পুরু এবং কান্টকাকীর্ণ, অন্যদিকে অন্তরভাগে একটি কান্ড ঘিরে থাকে অসংখ্য রসালো কোয়া। কাঁঠালের বৃহদাকার বীজ কোয়ার অভ্যন্তরভাগে অবস্থিত।

    উপজেলার ভবানীপুর গ্রামের ব্যবসায়ী খন্দকার রফিকুল ইসলাম বলেন, তার ২০টি কাঁঠাল গাছে সমানতালে কাঁঠাল ধরেছে। তিনি এবার ৫০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করবেন বলে আশা করছেন। এ বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়ায় কাঁঠালের ভালো ফলন হয়েছে।

    উপজেলার দিঘা গ্রামের কামরুল জানান, আমার নিজের ১০টি কাঁঠাল গাছ আছে। তার গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। এ বছর তার কাঁঠাল বিক্রির আশা ৩০ হাজার টাকা।

    এ বিষয়ে উপজেলার বজ্রপুর গ্রামের মজিদ মন্ডল বলেন, কাঁঠাল আমার একটি প্রিয় ফল। এটি অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। কাঁঠালের কোনো অংশই পরিত্যক্ত থাকে না। কাঁঠাল যেমন জনপ্রিয়, কাঁঠালের বিচি ও খুব জনপ্রিয় খাবার। বিভিন্ন সবজির সাথে কাঁঠালের বিচি মিশিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা তরকারি, শুটকি মাছের সাথে কাঁঠালের বিচি আর ডাঁটার তরকারি, কাঁঠালের বিচি ভর্তা এ রকমঅসাধারণ সব স্বাদের খাবার তৈরিতে কাঁঠাল বিচি আলুর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কাঁঠালের কদরও বহুগুণের এমন কথা জানালেন কাঁঠালপ্রেমি প্রবীণ ব্যক্তিরাও। বহুগুণ সমৃদ্ধ এ কাঁঠাল এখানকার হাট-বাজারে এখনও উঠতে শুরু করেনি। তবে জ্যৈষ্ঠের শেষ ও আষাঢ় মাসেরশুরু থেকে এখানকার হাট-বাজারে কাঁঠাল কেনাবেচা শুরু হবে  
    কাঁঠাল ব্যবসায়ীদের ধারণা।

    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, এ উপজেলায় তেমন একটা কাঁঠালের বাগান নেই তবে দিন দিন বাড়ছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর উপজেলায় কাঁঠাল ভালো হয়েছে। দিন দিন উপজেলার মানুষের মাঝে কাঁঠালের চারা রোপনের আগ্রহ বাড়ছে।

    তবে এ উপজেলায় কাঁঠাল প্রক্রিয়াজাত করার কোনো ব্যবস্থা না থাকায় কৃষকরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে অত্র এলাকায় একটি কাঁঠাল প্রক্রিয়াজাত ব্যবস্থা গড়ে তুললে এ উপজেলার মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬