Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় আসছে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১২:৩৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১২:৩৮

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    স্কলারশিপে সরাসরি মিলবে ভর্তির সুযোগ

    বগুড়ায় আসছে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১২:৩৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১২:৩৮

    বগুড়ায় আসছে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
    বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে এবার বগুড়ায় আসছে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি দল। বগুড়ায় অবস্থানকালে তিন দিনব্যাপী ক্যাম্পেইনে যেখানে সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে স্কলারশিপে মিলবে ভর্তির সুযোগ। যা গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক (আন্তর্জাতিক সম্পর্ক) ভাস্কর রায়।
     
    তিন দিনব্যাপী এই ভর্তি ক্যাম্পেইনের আয়োজন করেছে বগুড়া ভিত্তিক উচ্চশিক্ষা সহায়তাকারী প্রতিষ্ঠান এব্রএসিস্ট ইডুকেশন। 
     
    প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী পিয়াল চক্রবর্তী জানান, প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়। অথচ আমাদের পার্শ্ববর্তী বন্ধুদেশ ভারতে উচ্চশিক্ষা গ্রহণের এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে দুই দেশের সরকার যেখানে ভারত সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদের স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয় পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী চাকরিরও নিশ্চয়তা রয়েছে ভারতে। কিন্তু দেশব্যাপী বিভিন্ন চক্রের পাল্লায় পড়ে নানা সময় খবরের কাগজে উঠে আসে শিক্ষার্থীদের প্রতারিত হওয়ার নিদারুণ কষ্টের গল্প। সেই চিন্তা থেকে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সরাসরি ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহের কথা তুলে ধরেন। তাদের প্রস্তাব অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল তিন দিনের জন্য বগুড়ায় আসতে রাজি হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক ভাস্কর রায়ের নেতৃত্বে বগুড়ায় অবস্থানকালে তারা সরাসরি শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ শেষে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন মেয়াদে স্কলারশিপের ব্যবস্থা করে ভর্তির সুযোগ প্রদান করবেন যেখানে কোন মধ্যস্থতাকারী থাকবে না। শিক্ষার্থীরা চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কমার্স, আর্টস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, আইন, মিডিয়া স্টাডিস, ডিজাইন, এপ্লাইড হেলথ সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পাবেন। 
     
    পিয়াল চক্রবর্তী আরো জানান, রবিবার ২ জুন বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে হোটেল রোচাস ও রেস্টুরেন্টের ৩য় তলা অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে ৪টি ধাপে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারতে উচ্চ শিক্ষা গ্রহণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হবে। একই সাথে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সাক্ষাৎকার গ্রহণ এবং সনদপত্র যাচাই শেষে অনুষ্ঠান স্থলেই তাদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের মাপকাঠি নির্ধারণ করে ভর্তির সুযোগ নিশ্চিত করবেন যেখানে শতাধিক শিক্ষার্থীকে এই সুযোগ দেয়া হবে। এর পরে ৩ ও ৪ জুন এই দুইদিন সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরে জলেশ্বরীতলা (প্রি ক্যাডেট পার্শ্বে) ৩য় তলায় তাদের প্রতিষ্ঠান এব্রএসিস্ট ইডুকেশনে এই ভর্তি ক্যাম্পেইন চলবে যেখানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরাসরি এসে উচ্চশিক্ষা গ্রহণে এই বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবেন।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬