Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা: এখনও খোঁজ মেলেনি শিশু রাফির কাটা মাথার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২৪ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২৪ ১৬:৩০

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা: এখনও খোঁজ মেলেনি শিশু রাফির কাটা মাথার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২৪ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০২৪ ১৬:৩০

    স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা: এখনও খোঁজ মেলেনি শিশু রাফির কাটা মাথার

    বগুড়ায় মায়ের সঙ্গে খুন হওয়া শিশু আবদুল্লাহ হেল রাফির (১১ মাস) কাটা মাথার খোঁজ এখনও মেলেনি। সোমবার (৩ জুন) দুপুর ২টা পর্যন্ত মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। শিশুটির মাথা উদ্ধারে করতোয়া নদীতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    এদিকে ছেলে আবদুল্লাহ হেল রাফি ও স্ত্রী আশা মনিকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী আজিজুল হক ও তার বাবা হামিদুল হকের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেছেন নিহত আশা মনির বাবা আসাদুল ইসলাম।

    শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান হাফিজুর রহমান বলেন, ‘মামলার দুই আসামি গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।’

    ‘আজিজুল জানিয়েছেন, রাফির মাথা কেটে করতোয়া নদীতে ফেলে দিয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরে এখনও মাথার সন্ধান মেলেনি। নদীতে অভিযান চলছে।’ - যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

    এর আগে, গতকাল বেলা ১২টার দিকে বগুড়া শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে আশা মনি ও তার ছেলে আবদুল্লাহ হেল রাফির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় রাফির মাথা পাওয়া যায়নি।

    আজিজুল হক বগুড়ার ধুনট উপজেলার হেউট গ্রামের হামিদুল ইসলামের ছেলে। আশা মনি নারুলী এলাকার আসাদুল ইসলামের মেয়ে।

    আশা মনির স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে আজিজুলের সঙ্গে আশা মনির বিয়ে হয়। ১১ মাস আগে রাফির জন্মের পর থেকে আশা মনি তার বাবার বাড়িতে থাকতেন। আজিজুল চট্টগ্রামে চাকরি করেন। তিনি দুই মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম যাওয়ার কথা ছিল তার।

    পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় স্ত্রী ও ছেলেকে নিয়ে শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন আজিজুল। সেদিন তারা তমা ও মিরাজ পরিচয়ে হোটেলে ওঠেন। বাড়ি উল্লেখ করা হয় রংপুরের পীরগঞ্জ। পরদিন সকালে সেই হোটেল থেকে আশা মনি ও তার ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬