Journalbd24.com

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মানিকস বায়োলজির সংবর্ধনা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৪ ১৩:৪০
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৪ ১৩:৪০

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    বগুড়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মানিকস বায়োলজির সংবর্ধনা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৪ ১৩:৪০
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৪ ১৩:৪০

    বগুড়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মানিকস বায়োলজির সংবর্ধনা
    সারাদেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১০৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মানিকস্ বায়োলজি স্কুল। 
     
    শুক্রবার বিকেলে শহরের জলেশ্বরীতলার গাজী কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ও বিএমএ বগুড়ার সভাপতি  ডা: মোস্তফা আলম নান্নু।
     
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সেবার জন্য চিকিৎসা পেশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। যারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসে, মানুষের সেবা করে, নিজেকে একজন বড় সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরই এই পেশায় আসা উচিত। যে শিক্ষা তোমরা নিতে যাচ্ছ, তা দিয়ে মানুষের সেবা করবে। সাংসদ নান্নু শিক্ষার্থীদের সর্বপ্রথম ভালো মানুষ হতে বলেন। তিনি বলেন কেউ যদি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে তাহলে সে এমনিতেই একজন ভালো চিকিৎসক হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবে। পৃথিবীর সব পেশার চেয়ে চিকিৎসা পেশাতে মানুষকে সরাসরি সেবা করার সুযোগ রয়েছে যা অত্যন্ত সৌভাগ্যের।
    মানিক’স বায়োলজির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন সুলতানা, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাচিপ বগুড়ার সভাপতি ডা: সামির হোসেন মিশু, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার এবং জলেশ্বরীতলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রজীব।
     
    অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই অনেক চ্যালেঞ্জের ছিল। দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের এই নতুন যাত্রা শুরু হয়েছে। তাদের প্রস্তুতিতে মানিকস বায়োলজি যেভাবে তাদের পাশে থেকেছে ও তাদের সঠিক দিকনির্দেশনায় শুধুমাত্র মানিকস বায়লোজি থেকেই তারা ১০৭ জন স্বনামধন্য মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি সুযোগ পেয়েছে যা সত্যিই প্রশংসনীয়। চিকিৎসা পেশায় গর্বের সাথে ভবিষ্যতে মানবসেবায় ব্রতী হতে চান তারা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রেডিও মুক্তির স্টেশন ইনচার্জ জাহিদ হাসান। 
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬