Journalbd24.com

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি'র রোবোটিক্স ক্লাব সম্পর্কিত সভা অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ জুন, ২০২৪ ১২:১৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ জুন, ২০২৪ ১২:১৫

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি'র রোবোটিক্স ক্লাব সম্পর্কিত সভা অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ জুন, ২০২৪ ১২:১৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ জুন, ২০২৪ ১২:১৫

    সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি'র রোবোটিক্স ক্লাব সম্পর্কিত সভা অনুষ্ঠিত

     নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর “রোবোটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় রোবোটিক্স ক্লাব সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টায় কিছু করি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই সভা অনুষ্ঠিত হয়। জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত কম্পিউটার ও রোবটিক্সের বিভিন্ন উপকরণ সমুহের সঠিক ব্যবহার ও রোবোটিক্স ক্লাবের করণীয় সম্পর্কে ওই সভার আয়োজন করা হয়। 

    স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর আহবায়ক রেজাউল হক বিদ্যূৎ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

    এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির প্রভাষক মুনতাসির আহাদ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমান, কিছু করি এর “রোবোটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের কারিগরী কমিটির সদস্য সাংবাদিক জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মো. ইমরান হোসেন, আল-ফারুক একাডেমির সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।

    স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর আহবায়ক কমিটির সদস্য সচিব কৃষিবিদ এম. এ. মবিন সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম -আহবায়ক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, সদস্য হাফিজুল হক নান্নু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, শেখ মাসুম, সুরভী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সহকারি শিক্ষক হাফিজুর রহমান খানসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও ডিজিটাল প্রযুক্তির শিক্ষক ও রোবোটিক্স ক্লাবের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    জাইকার অর্থায়নে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও রোবটিক্সের বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদান করা হয়েছে। আর এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল-ফারুক একাডেমি এবং বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়, ।

     প্রসঙ্গত, এর আগে গত বছরের  ১১, ১২  ও ১৩ আগষ্ট স্থানীয় ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে কিছু করি (স্বেচ্ছাসেবী সংগঠন) এর আয়োজনে রোবোটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় রোবোটিক্স এন্ড ইন্টালিজেন্স শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠনের আট শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। 

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬