Journalbd24.com

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘিতে কাঁচা মরিচ চাষে লাভবান হচ্ছেন কৃষক
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ জুন, ২০২৪ ১৪:৪৮
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ জুন, ২০২৪ ১৪:৪৮

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    আদমদীঘিতে কাঁচা মরিচ চাষে লাভবান হচ্ছেন কৃষক

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ জুন, ২০২৪ ১৪:৪৮
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ জুন, ২০২৪ ১৪:৪৮

    আদমদীঘিতে কাঁচা মরিচ চাষে লাভবান হচ্ছেন কৃষক

    বগুড়ার আদমদীঘিতে বিগত কয়েক বছর যাবৎ কৃষকরা ইরি-বোরো ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কারণে এ অঞ্চলের কৃষকরা ধান চাষের পাশাপাশি এখন মরিচ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে। চলতি ইরি-বোরো মওসুমে ধান বিক্রি হয়েছে প্রকার ভেদে ৮শ থেকে ১০০০ টাকা দরে। মরিচ চাষ বেশ লাভজনক হওয়ায় এলাকার কৃষকরা ধান চাষের পাশাপাশি মরিচ চাষের প্রতি ঝুঁকে পড়েছে। কাঁচা মরিচ চাষ করে কাঁচা পয়সা পেয়ে কৃষকদের মুখে হাসি দেখা গেছে। উপজেলায় এবার মোট ২৫ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষাবাদ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। বর্তমান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৩০ টাকা কেজি দরে। 

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গ্রীষ্ম ও শীতকালে মরিচ চাষ হয়ে থাকে। চলতি মওসুমে উপজেলায় ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মরিচ ক্ষেতের পরিচর্যা ও মরিচ বিক্রিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে উপজেলার মরিচ চাষীরা। 

    জানা গেছে, উপজেলা সদর ইউনিয়ন, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর, কুন্দগ্রাম, নশরতপুর, সান্তাহার ইউনিয়নের কৃষকরা বিগত বছর গুলোতে মরিচ চাষ করে সংসারে আর্থিক স্বচ্ছলতা এনেছেন চাষীরা। বর্তমানে দেশী মরিচ অপেক্ষা হাইব্রিড জাতের মরিচের চাষ করছে। এতে তারা লাভবানও হচ্ছে। তবে এলাকার অনেক কৃষকের অভিযোগ, কাঁচা মরিচের গাছ গুলোর পাতা শুকিয়ে মরে যাচ্ছে। মরিচ েেত হাজার হাজার টাকা খরচ করে আগামী বর্ষা মৌসুমে কিভাবে তারা এই মরিচ গাছ গুলো টিকিয়ে রাখবে এটা নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দাবী উপজেলা কৃষি অফিস যদি তাদের একটু পরামর্শ দিত তাহলে তারা বেশি লাভবান হত। কিন্তু তাদের দেখাই মেলে না। এমনকি তাদের ফোন দিয়েও খোঁজ পাওয়া যায় না। তারা স্থানীয় বাজার থেকে নিজেদের ইচ্ছেমত কীটনাশক ক্রয় করে েেত প্রয়োগ করে থাকেন কিন্তু তাতে কোন কাজ হয় না।

    উপজেলার জিনইর গ্রামের কালাম ফকির জানান, অন্যান্য ফসলের চেয়ে কম ঝুকিপুর্ন এবং লাভজনক ফসল হওয়অয় তিনি বিগত কয়েক বছর থেকে মরিচ চাষ করে সংসারে স্বচ্চলতা এনেছেন। এবারও তিনি ২৯ শতক জমিতে মরিচ চাষ করেছেন। এতে তার সর্বমোট খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। ইতোমধ্যে প্রায় ১৫ হাজার টাকার বেশী মরিচ বিক্রি করেছেন। ২৯ শতক জমির মরিচ থেকে কম পক্ষে লক্ষাধিক টাকা আয় করার আশা করছেন তিনি। তার মতে ফাল্গুন মাসে মরিচের বীজ বপন করে বৈশাখ মাসে জমি তৈরি করে মরিচের চারা রোপন করলে ভাল ফলন পাওয়া যায়। আবহাওয়া ভাল থাকলে জৈষ্ঠ্য থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত জমি থেকে মরিচ বিক্রি করা যায়। 

    উপজেলার কেশরতা গ্রামের মরিচ চাষী রফিকুল ইসলাম তার বর্গা নেয়া ২৮ শতক জমিতে গত দুই বছর যাবৎ মরিচ চাষ করে আসছেন। গত বছর তার খরচ বাদ দিয়েও প্রায় লাধিক টাকার মরিচ বিক্রি করেছেন বলে তিনি জানান। তবে তার অভিযোগ, মরিচের গাছ গুলি বড় হওয়ার পর কি যেন অজানা রোগে আক্রান্ত হয়ে গাছের পাতা শুকিয়ে গাছ গুলো মরে যায়। কিন্তু কৃষি অফিসের প থেকে কোনই পরামর্শ পাওয়া যায় না। উপরোন্ত পরামর্শের জন্য তাদের বার বার ফোন দিলেও তাদের সারা পাওয়া যায় না।

    উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী জানান, মরিচ উষ্ণ ও শুষ্ক জলবায়ুর উপযোগী মসলা জাতীয় ফসল যা ১২ মাস চাষ করা যায়। সব ধরনের দো-আঁশ মাটিতে মরিচ চাষের উপযোগি। তাপমাত্রা বৃদ্ধি পেলে গাছে ফুল আসা কিছুটা ব্যাহত হয়ে থেকে জমিতে মরিচের চারা রোপনের এক থেকে দেড় মাসের মধ্যে গাছে ফুল আসা শুরু হয়ে দুই মাসের মধ্যে কৃষকরা মরিচ বিক্রি শুরু করতে পারে। প্রতি হেক্টর জমিতে কাঁচা মরিচের ফলন ১০ থেকে ১২ টন পাওয়া যায়। 

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬