Journalbd24.com

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মেহেদীর রঙ না মুছতেই বিধবা জান্নাত
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪ ১৩:০২
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪ ১৩:০২

    আরো খবর

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    মেহেদীর রঙ না মুছতেই বিধবা জান্নাত

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪ ১৩:০২
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪ ১৩:০২

    মেহেদীর রঙ না মুছতেই বিধবা জান্নাত

    মাত্র চার মাস আগে বরিশালের বানারীপাড়ার রাকিবের (২১) সঙ্গে বিয়ে হয় বরগুনার আমতলীর জান্নাতের (১৮)। নারায়নগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মী রাকিবকে নিয়ে ভাড়া বাসায় ‘স্বর্গসুখের ঘর’ বেধে ছিলেন মা-বাবা হারা ইয়াতিম জান্নাত। তার  দু’হাতের বিয়ের মেহেদীর রঙ মুছে যাওয়ার আগেই সব আশা -স্বপ্ন চুরমার হয়ে বিধবা হয়ে গেলো সে। স্বামী রাকিব ২১ জুলাই সকালে ফতুল্লার পোষ্ট অফিস এলাকার বাসা থেকে বাজার করতে বের হয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

    দুপুরে ফতুল্লার খানপুর হাসপাতালে বাবা মোশারেফ হোসেন ছেলে রাকিবের লাশ শনাক্ত করেন । ওই দিন রাতেই বানারীপাড়ার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হয়। ২২ জুলাই সকাল ১০ টায় বাড়ির উঠানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হতদরিদ্র পরিবারের সন্তান রাকিব । দিন মজুর বাবা,হার্টের রোগী মা,প্রতিবন্ধী বড় ভাই শাকিল ও নবপরিনীতা স্ত্রী জান্নাতকে নিয়ে ফতুল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। বানারীপাড়ার জম্বদ্বীপ গ্রামের বাড়িতে সরেজমিন গিয়ে দেখা যায়, রাকিবদের কোন ঘর নেই। জীর্ণশীর্ন একটি ঘরে বসবাস করছেন তার চাচা নুরুল হক। ছেলে রাকিবের মরদেহ নিয়ে মোশারেফ হোসেন ও তার পরিবার বাড়িতে এসে ঠাঁই নিয়েছেন সেই ঘরে। শোকে পাথর হয়ে যাওয়া রাকিবের মা রাশিদা বেগম বিলাপ করে বলেন,বাড়িতে ঘর নির্মাণ করে তাদের ( বাবা-মা) বাড়িতে রাখার স্বপ্ন ছিল ছেলের। বুলেটের আঘাতে সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেলো। নানীর কাছে বেড়ে ওঠা অসহায় ইয়াতিম মেয়েটিকে ছেলের বউ করেছিলাম । চোখের সামনে সেই বউটা আজ বিধবা। ওর দিকে তাকাতে পারিনা।  শোকে স্তব্ধ দিনমজুর মোশারেফ হোসেন জানান, বাবার কাধে সন্তানের লাশের চেয়ে পৃথিবীতে মনে হয় ভারী আর কিছু নেই। জানিনা কিভাবে এই শোক সইবো। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।  প্রিয়তম স্বামীকে হারিয়ে জান্নাতের দু’চোখে কেবলই কান্নার সাঁতার। কান্নাভেজা কন্ঠে সে জানায়, বাবা-মা নেই ,স্বামী রাকিবকে ঘিরে নানা স্বপ্নের জাল বুনতাম,ওকে আকড়ে ধরে সুন্দর ভাবে বাঁচতে চেয়েছিলাম। ভাগ্য এবারও আমার সঙ্গে প্রবঞ্চনা করলো ! পোড়া কপাল আমার। পৃথিবীতে মনে হয় শুধু স্বজন হারানোর কষ্ট পাওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    2. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    3. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    4. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    5. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    6. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    7. পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও
    সর্বশেষ সংবাদ
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ
 মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬