Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও বরাবরে আবেদনপত্র প্রদান
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪ ১৩:২৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪ ১৩:২৮

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    সৈয়দপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও বরাবরে আবেদনপত্র প্রদান

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪ ১৩:২৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪ ১৩:২৮

    সৈয়দপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও বরাবরে আবেদনপত্র প্রদান

    নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের বাড়িঘরে দফায় দফায় হামলা, মোটরসাইকেলে আগুন এবং প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে ইউএনও বরাবরে একটি লিখিত আবেদনপত্র প্রদান করা হয়েছে। গতকাল রোববার (১১ আগস্ট) দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর কাছে ওই আবেদনপত্রটি দেয়া হয়। সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আবু বিন আজাদ রতন ও সাধারণ সম্পাদক জিকরুল হক উপস্থিত থেকে ওই আবেদনপত্র তুলে দেন। 

    এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আলাপন সম্পাদক লায়ন আমিনুল হক, কাজী জাহিদ, মো. আমিরুজ্জামান,  এম আর আলম ঝন্টু, মো. মকসুদ আলম, এম ওমর ফারুক, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ উপস্থিত ছিলেন। 

    এর আগে উল্লিখিত ঘটনার প্রতিবাদে সৈয়দপুরে প্রেস ক্লাবের  এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১০ আগস্ট)  দুপুরে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ  প্রেস ক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আবু বিন আজাদ রতন।

    এতে বক্তব্য দেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, ক্লাবের সহ সভাপতি নজির  হোসেন নজু, সাধারণ সম্পাদক জিকরুল হক, ক্লাবের সদস্য এম আর আলম ঝন্টু,  মোছা.  মেহেরুন্নিসা, এম ওমর ফারুক প্রমুখ।

    সভায় বক্তারা  প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও  দৈনিক কালের কন্ঠ এবং দৈনিক করতোয়া প্রতিনিধি সাংবাদিক তোফাজ্জল  হোসেন লুতুর বাসায় দফায় দফায় দুর্বৃত্তদের হামলা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকির  হোসেন বাদলের বাসায় হামলার চেষ্টা এবং ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক নিজু আগরওয়ালার ওপর হামলা এবং তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন, আমরাতো  কোন দল করি না। আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করি। অথচ দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা চালায়। তারা বলেন, নীলফামারীসহ সারাদেশে সাংবাদিক সমাজের ওপর হামলা করা হয়েছে। শান্তিপূর্ণ শহর সৈয়দপুরেও আমাদের ওপর হামলা করা হচ্ছে।  আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি জানিয়ে বক্তারা বলেন, আমাদের ওপরে এভাবে হামলা হলে আমরা কার কাছে বিচার চাইব। বক্তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

    সভায় দুর্বৃত্তদের অংশগ্রহনে সাংবাদিকদের বাড়িঘরে হামলা এবং হুমকি দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সাথে প্রেসক্লাবের পক্ষ  থেকে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরে আবেদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। 

    তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট শহরের বাঙ্গালীপুর নিজপড়া  এলাকায় সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুর বাসভবনে দফায় দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাঁকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকিও দেওয়া হয়। এরআগে গত ৫ আগস্ট বিকেলে নতুন বাবুপাড়া এলাকায় সাংবাদিক সাকির  হোসেন বাদলের বাসায় হামলার চেষ্টা এবং শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সাংবাদিক নিজু আগরওয়ালার বাসার সামনে রাখা তাঁর  মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। এবং তাঁকেও লাঞ্চিত করা হয়। এছাড়াও ওই দিন রাতে তোফাজ্জল হোসেন লুতুর বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা।                                               

     

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬