Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে ভিত্তি প্রস্তর স্থাপনের ১৮ বছরেও ব্রীজ নির্মিত হয়নি
    পঞ্চগড় প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৪:১৯
    পঞ্চগড় প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৪:১৯

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    পঞ্চগড়ে ভিত্তি প্রস্তর স্থাপনের ১৮ বছরেও ব্রীজ নির্মিত হয়নি

    পঞ্চগড় প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৪:১৯
    পঞ্চগড় প্রতিনিধি:
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৪:১৯

    পঞ্চগড়ে ভিত্তি প্রস্তর স্থাপনের ১৮ বছরেও ব্রীজ নির্মিত হয়নি

    সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের লাখেরাজ ঘুমটি - ধনিপাড়া সড়কে টাংগন নদীর উপর ব্রীজ নির্মানের জন‍্য ভিত্তি প্রস্তর স্থাপন করা ২০০৬ সালের ২৪ আগস্ট। কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপনের ১৮ বছরেও ব্রীজ তো হয়নি বর্তমানে ভিত্তি প্রস্তরেরও ভিত্তি নেই। এজন‍্য নদীর পূর্ব ও পশ্চিম পাশের প্রায় ১৮টি গ্রামের হাজার হাজার মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

    ১ নং ওয়ার্ডের  ইউপি সদস‍্য মোবারক হোসেন বলেন, নদীর ওপারে(পূর্বপাশে) রয়েছে মাগুড়া ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যান কেন্দ্র,দলুয়া হাট,ইউনিয়ন সমাজকল‍্যান ফেডারেশন,মাগুড়া দারুল উলুম ফারুকিয়া আল ইসলামিয়া মাদ‍্রাসা,মাগুড়া প্রধান পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাছাড়া  এই লাখেরাজঘুমটি- ধনিপাড়া সড়কের ধনীপাড়া এলাকায় ১নং ওয়ার্ডবাসীর চিকিৎসাসেবার জন‍্য একমাত্র প্রতিষ্ঠান ধনীপাড়া কমিউনিটি ক্লিনিক। প্রতিদিন বিভিন্ন কাজে এলাকার মানুষকে ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন ভূমি অফিস,কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নদী পার হয়ে ৭ কিলোমিটার পথ ঘুরে ওপারে যেতে হয়। তাছাড়া নদী পার হয়ে অনেক শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয় । 

    জাতীয় সংসদের তৎকালীন স্পিকার ব‍্যারিষ্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার ২০০৬ সালের ২৪ আগস্ট এখানে একটি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু ব্রীজ তো হয়নি বর্তমানে ভিত্তি  প্রস্তরেরও ভিত্তি নেই। ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস‍্য মোশারফ হোসেন বলেন, ২০০৬ লাখেরাজ ঘুমটি এলাকায় একটি ব্রীজ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। ওই সময় আমি ইউপি সদস‍্য ছিলাম। কিন্তু পরে আর সেখানে ব্রীজ হয়নি।

    লাখেরাজ ঘুমটি গ্রামের নুর নেহার বলেন, নদীর পূর্বপাশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক রয়েছে। অনেক মহিলা অসুস্থ হওয়ার পরেও নদী পার হয়ে নদীর পূর্ব পাশে চিকিৎসা নিতে যেতে পারে না। এখানে ব্রীজ হলে সহজে চিকিৎসা নিতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারবে।

    একই গ্রামের আবুল কালাম আজাদ (৬০) বলেন,নদীর পশ্চিম পাশে রয়েছে মাগুড়া ইউনিয়নের হিন্দুপাড়া,নতুনবস্তি,মধ‍্যপাড়া,সন্তরাপাড়া,ঘুমটি প্রধান পাড়া এবং আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা, উত্তর পানবারা এবং মালিগাও। এ ছাড়া সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের কাশিমপুর, মন্ডলপাড়া,নতুনবস্তি,গোয়ালপাড়া। এসব এলাকার ৫ থেকে ৬ হাজার মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে। এখানে ব্রীজ হলে সকলে এর সুফল পারে। তাই কর্তৃপক্ষের কাছে আমার আবেদন এখানে একটি ব্রীজ নির্মান করা হোক।

    সরেজমিনে গেলে কথা হয় লাখেরাজ ঘুমটি গ্রামের মফিদুল ইসলাম(৬২) সাথে। তিনি বলেন,আমার বাড়ির সামনে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। তিনি ভিত্তি ফলকের ভাংগা অংশ বের করে দেখিয়ে বলেন, এটা ভেঙ্গে পড়েছিল। আমি এই ভাংগা অংশ বাড়িতে এনে রেখেছিলাম। তাই এখনো আছে।

    কথা হয় গরিনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি)আব্দুল মান্নানের সাথে। তিনি বলেন, নদীর পূর্বপাশে ধনিপাড়া কমিউনিটি ক্লিনিক। সেখানে প্রতি রবিবার আমাকে যেতে হয়।   লাখেরাজ ঘুমটি এলাকায়  ব্রীজ না হওয়ায় আমাকে অনেকটা রাস্তা ঘুরে  ক্লিনিকে যেতে হয়।  এখানে ব্রীজ হলে অল্প সময়ে ক্লিনিকে যেতে পারব। তাছাড়া এই এলাকায় একটি ব্রীজ হলে  ১নং ওয়ার্ডের বাসিন্দারাও সহজে ধনিপাড়া ক্লিনিকে চিকিৎসা নিতে পারবে।

    মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী লাখেরাজ ঘুমটি গ্রামের নিলুফা জান্নাত বলেন,শুষ্ক মৌসুমে নদীতে পানি কম থাকলেও বর্ষা মৌসুমে নদীতে পানি বেশি থাকায় প্রায় ৭ কিলোমিটার পথ ঘুরে আমাকে মাগুড়া প্রধান পাড়া স্কুলে যেতে হয়। এখানে একটি ব্রীজ নির্মান করা হলে খুব সহজে অল্প সময়ের মধ‍্যে স্কুলে যেতে পারব।

    মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম বলেন,লাখেরাজ ঘুমটি-ধনিপাড়া সড়কে টাংগন নদীর উপর লাখেরাজ ঘুমটি এলাকায় একটি ব্রীজ আশু দরকার। নদীর ওপারে অত্র বিদ‍্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী প্রায় ৭ কিলোমিটার পথ ঘুরে বিদ‍্যালয়ে আসে। নদীর উপর ব্রীজ হলে অনায়াসে স্কুলে আসতে পারবে। ছাত্রছাত্রীদের এবং অত্র এলাকার বাসিন্দাদের চলাচলের জন‍্য ব্রীজটি খুবই প্রয়োজন। এমতাবস্থায় ব্রীজটি নির্মান হলে অত্র এলাকার বেশি সংখ‍্যক ছাত্র-ছাত্রীর চলাচলের সুবিধা হবে। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন এখানে অতি দ্রুত একটি ব্রীজ নির্মান করা হোক।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) পঞ্চগড় সদরের উপসহকারী প্রকৌশলী কৃষ্ণ চন্দ্র রায় বলেন, পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের লাখেরাজ ঘুমটি হইতে ধনিপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সড়কে টাংগন নদীর উপর সেতু নির্মান সংক্রান্ত অত্র অফিসে কোন তথ‍্য পাওয়া যায়নি। আমি আপনার মাধ‍্যমে সেতু নির্মান সম্পর্কিত তথ‍্য জানতে পারলাম। আমরা সরেজমিনে পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতি করাবো।

    পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) অফিসের নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ জামান বলেন,সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ঘুমটি-ধনিপাড়া সড়কে টাংগন নদীর উপর সেতু নির্মান সংক্রান্ত কোন তথ‍্য অত্র অফিসে পাওয়া যায়নি। বিষয়টি জানলাম। সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬