Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও ৫ম উপজেলা স্কাউটস্ সমাবেশ সমাপ্ত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৬

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও ৫ম উপজেলা স্কাউটস্ সমাবেশ সমাপ্ত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৬

    সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও ৫ম উপজেলা স্কাউটস্ সমাবেশ সমাপ্ত

    নীলফামারীর সৈয়দপুরে মহা তাঁবুজলসা ও ক্যাম্প ফায়ারের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও ৫ম উপজেলা স্কাউটস্ সমাবেশ শেষ হয়েছে। গতকাল শনিবার রাতে সমাপণী অনুষ্ঠানে সনদপত্র ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই কাব ক্যাম্পপুরী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান এবং সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্।

    সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটসের লিডার রওশন আরা চৌধুরী ও কাব  লিডার মোস্তাফিজুর রহমান বাদলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সমাপণী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।

    অনুষ্ঠানে বিভাগ ও অঞ্চলের পরিচালকগন, আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, কাব ও স্কাউটস্ লিডাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম জানান, গত ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও উপজেলা স্কাউটস সমাবেশে মোট ৫৩টি স্কাউটস্ ও কাব দল অংশ গ্রহন করে। এদের মধ্যে স্কাউটস দল ১৭টি এবং কাব দল ৩৬টি। 

    এবারে কাব ক্যাম্পুরী ও স্কাউটস্ সমাবেশের ক্যাম্প ফায়ারে ডিরেক্টরের দায়িত্ব পালন করেন উপজেলা স্কাউটসের  সহকারী কমিশনার মো. শাকিল ইসলাম। এছাড়াও বাংলাদেশ স্কাউটস্ নীলফামারী জেলা শাখার কোষাধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মুকুল কোয়ার্টার মাস্টারের এবং বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলার সম্পাদক মো. আনোয়ার হোসেন স্কাউটসের চ্যালেঞ্জ ডিরেক্টরের দায়িত্ব পালন করেন।

    সমাপণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ কাব ও স্কাউট দলের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক
    এর আগে গত ৭ নভেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবেলুন ও ফেস্টুন উড়িয়ে কাব ক্যাম্পুরী  ও উপজেলা স্কাউটস সমাবেশের শুভ উদ্বোধন করেন  সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার। 

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬