Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে কনকনে শীত ও মৃদু শৈত্য প্রবাহে ১ জনের মৃত্যু
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৮:২৬
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৮:২৬

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে কনকনে শীত ও মৃদু শৈত্য প্রবাহে ১ জনের মৃত্যু

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৮:২৬
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৮:২৬

    পার্বতীপুরে কনকনে শীত ও মৃদু শৈত্য প্রবাহে ১ জনের মৃত্যু

    দিনাজপুরের পার্বতীপুরে গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীতে জন জীবন বিপর্যস্হ হয়ে পড়েছে। এ সম সুৃর্যের মুখ পর্যন্ত দেখা যায়নি। হাড় কাঁপানো ঠান্ডা ও মৃদ্যু শৈত্য প্রবাহে পার্বতীপুর রেলওয়ে স্টেশন মুসাফির খানায় আছিয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধ মহিলা মারা গেছে। রেলওয়ে থানা সুত্রে জানা গেছে,  পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের ফরিদপুর বাজারের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী আছিয়া বেওয়া (৬৫) ভিক্ষাবৃত্তি করে রেলওয়ে স্টেশনের মুসাফির খানায় রাত্রি যাপন করতো। শুক্রবার ভোর রাতে মৃত্যু বরন করে।

    এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম বলেছেন,এই মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন যায়গা থেকে ভিক্ষাবৃত্তি করে এসে রেলওয়ে স্টেশনের মুসাফির খানায় থাকতো। গত কয়েক দিন ধরে আবহাওয়ার খুবই খারাপ অবস্থা । দিনের বেলায়ও  বৃষ্টির মত কুয়াশা পড়ছে। ঘনকুয়াশা এবং ঠান্ডার কারনে  এই মহিলা ৩-৪ দিন ধরে মুসাফির খানা থেকে বের হতে পারেনি। প্রচন্ড ঠান্ডার কারনে এই মহিলার মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের খোঁজ খবর নিয়ে তার মেয়ের কাছে লাশ  হস্তান্তর করেছি।

    গত সোমবার থেকে পার্বতীপুর উপজেলায় কোথাও রোদের ঝিলিক দেখা যায়নি। প্রচন্ড ঠান্ডায় বয়স্ক লোকেরা কাবু হয়ে পড়েছে। শিশু বাচ্চারাও ঘর থেকে বের হতে পারছে না। রাস্তায় ঘন কুয়াশার কারনে দুর পাল্লার যাত্রীবাহী বাস ট্রাক,মটর সাইকেল  হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘনকুয়াশার ফলে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। দিন মজুররা খেতে খামারে কাজকর্ম করতে পারছে না। এ ভাবে ঘন কুয়াশা জিয়ে থাকলে ইরিবোরো এবং আলু খেতের সমস্যা দেখা দিবে। ৯০ বছরের আব্দুল মাবুদ শাহ বলেন, এত ঠান্ডা হাত পা টাটাচ্ছে। ঘড় থেকে বের হওয়া যাচ্ছে না। অপর দিকে পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউপির শাহাপাড়া গ্রামের লায়লা খাতুন (৪৫) বলেন, এতো ঠান্ডা বাহে, আগে তো মুই দেখ নাই। হামরা ঘর থেকে বাইর হবার পাওছনা। আগে তো চেয়ারম্যান মেম্বার হামাক কম্বল দিছিল এখনতো তাও পাও নাই। হামার কপালত এইবার বোদায়  কম্বল  জুটবায় নায়।   সরকারি হাসপাতালে  ঠান্ডা জনিত রোগির সংখ্যা বেড়ে গেছে। সরকারি ও বেসরকারী ভাবে সামান্য কিছু কম্বল বিতরন করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে  উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্ধকৃত কম্বল বিতরন করা হয়েছে। আবারও চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়া মাত্র বিতরন করা হবে। তবে সরকারের পাশাপাশি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা যদি এগিয়ে আসতো তা হলে সমস্যা সমাধান করা সম্ভব হতো। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন  বলেন, এখন ইরিবোরোর ভরা মৌসুমে এ অবস্থা থাকলে বোরো বীজতলা এবং আলুক্ষেত সামান্য ক্ষতি হতে পারে। তবে গত বছরের তুলনায় এবার আবহাওয়া অুকুলে রয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬