Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫ ১০:৩৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫ ১০:৩৭

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    বগুড়ায় পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫ ১০:৩৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫ ১০:৩৭

    বগুড়ায় পৌরসভার রাস্তা দখল করে 
সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

    বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেন এলাকায় দুই ভাই প্রভাব খাটিয়ে পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা ভেঙে জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ওই এলাকার ১০টি পরিবারের পক্ষ থেকে বগুড়া পৌরসভায় অভিযোগ দেয়া হয়েছে।

    রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণকারী দুই ভাই হলেন, একই এলাকার মৃত হুকুম আলী শেখের ছেলে হেলাল শেখ ও শহিদুল শেখ।
    বগুড়া পৌরসভায় অভিযোগ সুত্রে জানা যায়, শিববাটী এলাকার হেলাল শেখ ও শহিদুল শেখ তাদের বাড়ির সামনে পৌরসভা কতৃক আরসিসি ঢালাই করা ৪ ফিট প্রস্থ ও ৭০ ফিট দৈর্ঘ্যের রাস্তা রয়েছে। প্রায় ১৫ বছর আগে পৌরসভা থেকে রাস্তাটি আরসিসি ঢালাই করে দেয়া হয়। ওই রাস্তা দিয়ে ১০টি পরিবারের লোকজন যাতায়াত করে এবং বিভিন্ন প্রকার রিক্সা ও যানবাহন দিয়ে প্রয়োজনীয় মালামাল বহন করা হতো। চলতি মাসের গত ১৭ এপ্রিল হেলাল ও শহিদুল দুই ভাই ওই রাস্তায় প্রভাব খাটিয়ে প্রস্থের একটি অংশে আধাফুট ও অপর অংশে প্রায় ১ ফুট জায়গার আরসিসি ঢালাই রাস্তা কেটে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। যা পৌর পরিকল্পনাকে এতে করে ওই এলাকায় বসবাস করা পরিবারগুলোর যাতায়াতে সমস্যার দেখা দিয়েছে এবং কোন প্রকার যানবাহন প্রবেশ করতে পারছে না রাস্তা দিয়ে। এ কাজে গ্রামের লোকজন বাধা দিলেও তারা প্রভাব দেখিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। সরেজমিনে তদন্ত পূর্বক পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
    ওই এলাকায় বসবাসকারী মনোয়ার হোসেন রিপন, জাহাঙ্গীর, রন্জু, জাহিদ হাসান, জাহানারা বেগম, আঁখি, সুমন, মেঘলা, সুমন সহ আরও অনেকে বলেন, জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। ১৫/১৬ বছর আগে পৌরসভা থেকে রাস্তাটি আরসিসি ঢালাই করে দেয়া হয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করছি। রিক্সা, ভ্যান দিয়ে বাড়ির মালামাল আনা নেওয়া করা হয়। ওই রাস্তায় দিয়ে এখন রিক্সা বা ভ্যান কিছুই প্রবেশ করবে না। কারণ পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। আমরা জানি পৌর এলাকা বাড়ি বা সীমানা প্রাচীর নির্মাণ করতে হলে জায়গা ছেড়ে দিয়ে করতে হয়। কিন্তু ওরা দুই ভাই প্রভাব খাটিয়ে লোকজন এনে আরসিসি ঢালাই রাস্তা কেটে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এখন কেউ মারা গেলে এই রাস্তা দিয়ে খাটিয়া বের করাও কঠিন হয়ে যাবে।
    শিববাটী শাহী মসজিদ লেন এলাকার অন্যান্য বাসিন্দারা জানান, আমরা সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তাদের দুই ভাইকে বলেছিলাম। কিন্তু তারা প্রভাব খাটিয়ে লোকজন এনে জোরপূর্বক রাস্তা কেটে সীমানা প্রাচীর করেছে।
    পৌরসভার রাস্তা কেটে সীমানা প্রাচীর নির্মাণ করা বিষয়ে হেলাল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আমাদের পৈতৃক। জোরপূর্বক কিছু করা হয়নি। সীমানা প্রাচীর দেয়ার সময় বাহিরের কেউ ছিল না, আমরাই ছিলাম। ওই রাস্তায় আমাদের আড়াই ফুট জায়গা ছেড়ে দেয়া আছে। যারা অভিযোগ দিয়েছে, তাদেরই জায়গা ছাড়া নেই। একবার পৌরসভা লোক এসে এটি মেপে দিয়েছে। ওদের যদি জায়গা থাকে তবে সরকারি আমিন এনে মাপযোগ করে আমার জায়গা বের করে দিক। আমার সমস্যা নাই।
    ওই এলাকার সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ এ বিষয়ে জানান, ওই রাস্তা অনেক পুরাতন। দুই পক্ষের জায়গা নিয়ে ৪ ফুট প্রস্থের রাস্তা আরসিসি ঢালাই করে দেয়া হয়েছে ১০/১৬ বছর আগে। সম্প্রতি ওই রাস্তার উত্তরপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। আমি দেখেছি। এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছি।
    এবিষয়ে বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পৌর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬