Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২ মে, ২০২৫ ২২:১৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২ মে, ২০২৫ ২২:১৮

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২ মে, ২০২৫ ২২:১৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২ মে, ২০২৫ ২২:১৮

    সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

    নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ: ২২০) প্রধান কার্যালয়ের নামে  নীলফামারীতে একটি  অবৈধ সাইনবোর্ড টাঙানোর প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২ মে) বিকেল চারটায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিনের ব্যানারে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওই মানববন্ধন করা হয়।
     মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের  সংগ্রামী সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা মো. মমতাজ আলী প্রমুখ।
     মানববন্ধনে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর  আলম, কার্যকরী সদস্য মো. আইনুল হুদা, ক্রীড়া সম্পাদক মো. স্বপন, কোষাধ্যক্ষ মনছুর আলী এমাদিসহ বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
     মানববন্ধনে বক্তরা বলেন, নীলফামারী জেলার প্রাণ কেন্দ্র হচ্ছে সৈয়দপুর। তাই সৈয়দপুরে সার্বিক ও গুরুত্ব বিবেচনায় এখানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়টি বিগত ১৯৭৮ সালে স্থাপিত হয়। সেই থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কার্যালয়টি থেকে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সার্বিক কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। আর গত ১৩ ফেব্রুয়ারি সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কিন্তু নির্বাচনের পর কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের স্বার্থে সংগঠন নিয়ে কঠিন  একটি চক্রান্ত শুরু করেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই ব্যক্তিরা নীলফামারীতে একটি উপকমিটি গঠন করেছিল। সে সময় সংগঠনের শ্রমিকদের কল্যাণের বিপুল পরিমাণ অর্থ তছরুপ করেছে তারা। তারা এখনও নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবসে নীলফামারী বাস টার্মিনালে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের নামে পৃথক একটি সাইন বোর্ড উত্তোলন করেছে। নীলফামারী জেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনকেও বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
     বক্তারা বলেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়টি দীর্ঘদিন যাবৎ সৈয়দপুর থেকে পরিচালিত হওয়া সত্ত্বেও কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি সংগঠনটি নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ওই ষড়যন্ত্র কোন দিনও সফল হবে না। কারণ নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় আগে থেকেই সৈয়দপুর থেকে পরিচালিত হচ্ছে, আগামীতে তা এখান থেকে পরিচালিত হবে। এর কোন অন্যথা হবে না।  বক্তারা নীলফামারী বাস টার্মিনালে টাঙানো নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ্ইউনিয়নের প্রধান কার্যালয়ের নামে টাঙানো বোর্ড অবিলম্বে অপসারণের দাবি জানান। অন্যথায় আগামীতে সকল শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬