Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নোয়াখালীতে ছাত্রদল নেতার প্রবাসীর কাছে চাঁদা দাবির ভয়েস রের্কড ভাইরাল
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মে, ২০২৫ ২৩:২৯
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মে, ২০২৫ ২৩:২৯

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে ছাত্রদল নেতার প্রবাসীর কাছে চাঁদা দাবির ভয়েস রের্কড ভাইরাল

    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মে, ২০২৫ ২৩:২৯
    নোয়াখালী প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মে, ২০২৫ ২৩:২৯

    নোয়াখালীতে  ছাত্রদল নেতার প্রবাসীর কাছে চাঁদা দাবির ভয়েস রের্কড ভাইরাল

    নোয়াখালীর সদরের চর মটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর চাঁদা দাবির একটি ভয়েস রের্কড ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৫ সেকেন্ডের ওই ফোনালাপে তাকে জুয়েল নামে এক সৌদি প্রবাসীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা গেছে।

    গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল থেকে ফেসবুকে তার চাঁদা দাবির ভয়েস রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

    ভয়েস রের্কডটিতে চর মটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুকে বলতে শোনা যায়, অন বন্ধু তুই আর সাথে আওয়ামী লীগ বিএনপি মিলাইচ্ছা। টেয়া (টাকা) পঞ্চাশ হাজার হাডা। সাদ্দামের থেকে টেয়া কিছু লও। তোরে আই জীবনেও কিছু করিন। সাদ্দামারে আই আজায়ালামু, মার্কেট আউট করি আলামু। কালকে সকালে আমার সেনাবাহিনীর লগে ডিউটি আছে, বুইজ্জততি কলেজের সামনে। হিয়ানে যামু, আই অন ঘুম যামু, সকালে ৮টা বাজে উডি যাইতে অইবো। ৪টি ইউনিয়নের মধ্যে একটি কলেজ। ঢাকার যে সভাপতি ছাত্রদলে, হিগা আরে না করলেও প্রতিদিন কল দিবো একবার। তোমার কি অবস্থা খোঁজ খবর নিবো।  

    জানা যায়, গত ২৩ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চর মটুয়া ডিগ্রি কলেজেসহ নোয়াখালীর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। এতে রিংকুকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।  

    সৌদি প্রবাসী জুয়েল অভিযোগ করে বলেন, উপজেলার ১৯নং পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। গত ৬ মাস আগে জীবিকার তাগিদে সৌদিতে আসি। ১৯নং পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাদ্দাম আমার চাচা। তিনি আওয়ামী রাজনীতির সাথে কিছুটা সম্পৃক্ত ছিলেন। রিংকুও একই ইউনিয়নের বাসিন্দা।  মূলত আমার চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফেসবুক মেসেঞ্জারের ভয়েস রের্কড পাঠায়। এছাড়া আমার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। না হলে দেশে আসলে আমাকেও মারধর করার হুমকিও দেয়।  

    চর মটুয়া ডিগ্রি কলেজের সভাপতি সাজ্জাদুর রহমান শাহীন বলেন, এটা রিংকুর ভয়েস এটা ঠিক। লুকানোর কিছু নেই। ভাইরাল হওয়া ভয়েস রের্কড প্রায় ১০-১৫জনে আমার কাছে পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকেলে রেকর্ড ফাঁস হওয়ায় আমি রিংকুকে ২০-২৫ বার কল দিয়েছি।  সে কল রিসিভ করেনি। পরে শুক্রবার দুপুরে রিংকে কল দিলে রিংকু কল রিসিভ করলে আমি তাকে বিষয়টি জিজ্ঞাসা করি তুমি এটার সাথে সম্পৃক্ত আছো কিনা। তখন সে বলে ভাইয়া আমি এখন কি করতাম। এত টুকু কথা বলে ফোন কেটে দেয়।  

    তিনি আরো বলেন, আবার আওয়ামী লীগ যারা করে তারা আমাদের ওপর সব কিছু চাপি দেয়। ভুক্তভোগীর সাথে আমি দুপুরে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞাসা করেছি, এটা কি আপনার কাছে মজা করে চাইছে, নাকি সত্যিকারে চাইছে। ঊনারা আমাকে জানিয়েছে তাদেরকে ডাইরেক থ্রেট দিছে। আসলে আমি নিজেই হতবাক হয়ে গেছি।  

    অভিযোগের বিষয়ে জানতে চর মটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ রিংকুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো মতামত পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ পর চর মটুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন রিংকুর সাথে কথা বলে জানান, রিংকু দাবি করেছে এ কন্ঠটা তার না। তবে শাহীন বলেন, তিনি যে কন্ঠ শুনেছেন সেটি রিংকুর কন্ঠের মতই লাগতেছে,এটা ঠিক।      

    এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি প্রাথী মো.রাসেল বলেন, বিষয়টি জানার পর রিংকুকে আমি অনেকবার ফোন দিয়েছি। রিংকু ফোন রিসিভ করে নাই। পরে কলেজ ছাত্রদলের সভাপতির সাথে বিষয়টি নিয়ে কথা বলি। কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আমাকে জানায় ভয়েসটা রিকংকুর কিনা সে পুরোপুরি বিষয়টি নিশ্চিত হতে পারেনি।  

    বিষয়:
    নোয়াখালী

    সংশ্লিষ্ট সংবাদ: নোয়াখালী

    ২৪ জুন, ২০১৯
    নোয়াখালীতে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধান নিহত
    ২২ জুলাই, ২০১৯
    নোয়াখালীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
    ২৮ জুলাই, ২০১৯
    নোয়াখালীতে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত
    ১৬ মার্চ, ২০২৫
    নোয়াখালীতে সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতবিাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
    ১৯ মার্চ, ২০২৫
    শিলপাটা খুঁটাতে গিয়ে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার-১
    ১৯ মার্চ, ২০২৫
    সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরদ্দি ঘাট
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬