Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ফুলবাড়ীর ৪০ হাসকিং মিলের নিবন্ধন বাতিল
    ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২৫ ১০:০২
    ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২৫ ১০:০২

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    ফুলবাড়ীর ৪০ হাসকিং মিলের নিবন্ধন বাতিল

    ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২৫ ১০:০২
    ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২৫ ১০:০২

    ফুলবাড়ীর ৪০ হাসকিং মিলের নিবন্ধন বাতিল
    অবশেষে বাতিল করা হল আমন মৌসুমে চাল সরবাহে সরকারের সঙ্গে চুক্তিতে না আসা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪০ হাসকিং মিল মালিকের খাদ্য বিভাগে নিবন্ধন। গত বুধবার দিনাজপুর জেলা খাদ্য কর্মকর্তা সুবির নাথ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে নিবন্ধন বাতিল করা চালকল মালিকদের তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসব চালকলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে।
    উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের সময় শেষ হয়েছে। গত বছরের ১৭ নভেম্বর শুরু হয়েছিল এ অভিযান। এ মৌসুমে ৩ হাজার ২৫৮ দশমিক ৩৩০ মেট্রিক টন সেদ্ধ চাল, ৭৯৫ মেট্রিক টন আতপ চাল এবং ১ হাজার ২৫৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। সেদ্ধ ও আতপ চাল সংগ্রহ অভিযান শতভাগ সফল হয়। তবে ধান এসেছে ১ মেট্রিক টন। 
    জানা যায়, উপজেলার মোট ১২৭ নিবন্ধিত চাল চালকলের মধ্যে ১২ টি অটো চালকল রয়েছে। বাকি সব হাসকিং। সরকার আমন মৌসুমে তাদের কাছ থেকে সংগ্রহের জন্য ৩৩ টাকা কেজিতে ধান, ৪৭ টাকা কেজিতে সেদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজিতে আতপ চাল কেনার দর নির্ধারণ করে দেয়। আমন মৌসুমের শুরু থেকে বাজারে ধান-চালের দাম বেশি থাকায় ৪০টি চালকল মালিক লোকসানের ভয়ে সরবরাহের চুক্তি করেননি। খাদ্য বিভাগের নিবন্ধন রক্ষায় ৬১ চালকলের মালিকরা নিশ্চিত লোকসান জেনেও চাল সরবরাহ করেছেন। 
    চুক্তির বাইরে থাকা ফুলবাড়ী পৌর এলাকার একাধিক চালকল মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার চুক্তি করলে কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান গুনতে হতো। ব্যবসার তহবিলই গায়েব হতো। একই সঙ্গে দেনায় পড়ে ব্যাংক ঋণ পরিশোধ করতে গিয়ে বাড়ীঘর সব চলে যেতো। এ সব ভেবেই এবার চাল সরবরাহের চুক্তি করেননি তারা। শুনছেন খাদ্য বিভাগ তাদের নিবন্ধন বাতিল করেছে। 
    উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার আবতার হাসকিং মিলের মালিক আবতার আলী বলেন, ‘তার মিলের নামে বরাদ্দ করা ২৮ দশমিক ৫৮০ টন চাল সরকারকে দেওয়ার জন্য চুক্তি করেছিলেন। শুধুমাত্র নিবন্ধন রক্ষার জন্যই লোকসান জেনেও বরাদ্দের পুরো চাল সরবরাহ করেছেন।’ 
    সরকারি এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন চুক্তির বাইরে থাকা উপজেলার লক্ষ্মীপুর এলাকার ভাই ভাই হাসকিং মিলের মালিক এনামুল হক বলেন, ‘আসলে বলার কিছু নেই। চাল সরবরাহ করতে আমরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ না হওয়ায় নিবন্ধন বাতিল করা হয়েছে। ‘সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে মৌসুমের শুরু থেকেই বাজারে ধান-চালের দাম অনেক বেশি ছিল। আমরা কিনতে না পারলে সরকারকে সরবরাহ করব কোথা থেকে? এ বছর দিতে পারিনি, আগামীতে দেব। এজন্য কি নিবন্ধন বাতিল করতে হবে?’
    উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল বলেন, এ ব্যাপারে করণীয় বিষয়ে সমিতিই সিদ্ধান্ত নেবে।
    ৪০টি চালকলের নিবন্ধন বাতিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহম্মেদ  বলেন, আমন মৌসুমে ৪০ জন চালকলের মালিক সরকারের সঙ্গে চাল সরবরাহ চুক্তি না করে শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।
    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬