Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ জুন, ২০২৫ ১০:৫৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ জুন, ২০২৫ ১০:৫৮

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ জুন, ২০২৫ ১০:৫৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ জুন, ২০২৫ ১০:৫৮

    সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল 
এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর  ঐতিহ্যবাহী রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলার আয়োজন করেছে। গতকাল সোমবার (২ জুন) বিকেল তিনটায় ওই মেগা ফাইনাল খেলায়  সৈয়দপুর কিংস বনাম  সৈয়দপুর ফুটবল স্টারস্ পরস্পরের মুখোমুখি হয়।
    এতে সৈয়দপুর কিংস ১-০ গোলে সৈয়দপুর ফুটবল স্টারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।   রানার্স আপ হয়েছে সৈয়দপুর ফুটবল স্টারস।  বিজয়ী দলের (সৈয়দপুর  কিংস) খেলোয়াড় মো. বাবলু একমাত্র গোল করেন। গতকালকের মেগা ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারী মো. সামী। সহকারী রেফারী ছিলেন রওশন কবীর ও ব্রজেন রায়। আর চতুর্থ রেফারী ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বিতীয় শ্রেণির রেফারী ও উপজেলার আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম। 
     এবারে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ সর্বোচ্চ গোল করেন সৈয়দপুর ফুটবল স্টারস্’র খেলোয়াড় মো.  হাসান। আর সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন একই দলের (সৈয়দপুর ফুটবল স্টারস্) খেলোয়াড় পলাশ। গতকালের বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক  মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন।
    ফাইনাল খেলা শেষে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের  মধ্যে ট্রফি বিতরণ করা হয়েছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের দলনেতা, কর্মকর্তা ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
      ট্রফি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মামুন অর-রশিদ মামুন প্রমুখ।
    প্লেয়ার্স এসোসিয়েশন  অব সৈয়দপুর এর আহবায়ক ও  সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে  ট্রফি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসপিএল-২০২৫ পরিচালনা কমিটির আহবায়ক মো. মনোয়ার হোসেন মনু।
     উল্লেখ্য, গত ১০ মে প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজনে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫  শুরু হয়। ওই দিন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন। এতে উপজেলার ১২টি ফুটবল দল অংশ নেয়। গতকাল সোমবার মেগা ফাইনাল খেলার মধ্যদিয়ে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর সফল পরিসমাপ্তি ঘটেছে।

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬