Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে রেলওয়ে লাইন কেটে চুরির চেষ্টার অভিযোগে প্রকৌশলীর বিরুদ্ধে থানায় মামলা
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২৫ ২০:০৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২৫ ২০:০৯

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত

    সৈয়দপুরে রেলওয়ে লাইন কেটে চুরির চেষ্টার অভিযোগে প্রকৌশলীর বিরুদ্ধে থানায় মামলা

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২৫ ২০:০৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২৫ ২০:০৯

    সৈয়দপুরে রেলওয়ে লাইন কেটে চুরির চেষ্টার
অভিযোগে প্রকৌশলীর বিরুদ্ধে থানায় মামলা

    নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধার (৫৮) বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রেল লাইন কেটে চোরাই পথে চুরির চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করা হয়। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাংলাদেশ রেলওয়ের বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এসএসএই (পথ) সুলতান মৃধা ছাড়াও আরো ৫/৭জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামী সুনতার মৃধাকে গতকাল শুক্রবার (২০ জুন) নীলফামারী আদালতে সোপর্দ করা হয়।
    মামলার আর্জি সূত্রে জানা গেছে, আসামী মো. সুলতান মৃধা মাদারীপুরের শিবচরের চরকামার হাওলাদারকান্দি এলাকার মৃত. হবির উদ্দিন মৃধার ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে কর্মরত রয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বাংলাদেশ রেলওয়ের  পশ্চিমাঞ্চলীয় রাজশাহী ও পাকশী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) এর  কার্যালয় সংলগ্ন গোডাউন পরিদর্শনকালে চারটি অক্সিঅ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার, কাটিং ক্যাবলসহ রেল লাইনের ২৫টি বিভিন্ন সাইজের কাটা পাত দেখতে পান। মূলত ওই রেল লাইনগুলো টুকরা টুকরা কেটে চোরাই পথে চুরির উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এ সব রেলওয়ে লাইন ও মালামালের আনুমানিক মূল্য এক লাখ টাকা বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
    অন্যদিকে, মামলায় অভিযুক্ত গ্রেপ্তারকৃত আসামী সুলতান মৃধাকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে রেল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে। বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডলকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সদস্যরা আগামী দুই তিন দিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন বলে জানা গেছে।
    সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী রেলওয়ের এসএসএই (ওয়ে) সুলতান মৃধার বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ শুক্রবার মামলায় গ্রেপ্তারকৃত আসামীকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬