Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৫ ২০:৩১
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৫ ২০:৩১

    আরো খবর

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৫ ২০:৩১
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৫ ২০:৩১

    ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

    ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫। শনিবার, ২১ জুন ২০২৫ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই সম্মেলন শেষ হয়েছে। এই কনফারেন্সের লক্ষ্য ছিল আন্তঃবিভাগীয় কোলাবোরেশন জোরদার করা এবং বায়োটেকনোলজি গবেষণা ও প্রয়োগের অগ্রগতি তুলে ধরা।
    এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. মো. সায়েদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বিজ্ঞানভিত্তিক অগ্রগতি ও সামাজিক উন্নয়ন একসাথে এগিয়ে যেতে হবে। মূল প্রবন্ধে তিনি দেশের উঠতি চ্যালেঞ্জসমূহ ও দুর্বল গবেষণা অবকাঠামো মোকাবেলায় বুদ্ধিমত্তা, সহনশীলতা এবং লক্ষ্যনিষ্ঠ মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।
    অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্সেস এর ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার বলেন, বাস্তব সমস্যা সমাধানে জীববিজ্ঞান, প্রযুক্তি ও কম্পিউটেশনাল সক্ষমতা এখন একসাথে কাজ করছে।
    ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, এই কনফারেন্স ব্র্যাক ইউনিভার্সিটির ফলপ্রসু গবেষণার মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি প্রচেষ্টার একটা অংশ। আমাদের উদ্দেশ্য হলো মেধাপাচার রোধ করে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি সক্রিয় পরিবেশ তৈরি করা।
    এই কনফারেন্সটি আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস এর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস এর বায়োটেকনোলজি প্রোগ্রাম। এই কনফারেন্সের আরেকটি প্রধান লক্ষ্য হলো—সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বায়োটেকনোলজির রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরা।
    বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার জনেরও বেশি খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থী এই কনফারেন্সে অংশ নিয়েছেন। এর মাধ্যমে অ্যাকাডেমিয়া, জনস্বাস্থ্য, ইন্ডাস্ট্রি ও শিক্ষা খাতের মধ্য আলোচনা, সমন্বয় ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
    এই সম্মেলনের উল্লেখযোগ্য বিষয় ছিল দুটি প্লেনারি সেশন। এর প্রথমটি হলো “ফ্রম বেঞ্চ টু ব্রেকথ্রুস: অ্যা লাইফটাইম জার্নি ইন বায়োটেকনোলজি”। শুক্রবার এই প্লেনারি সেশনটি অনুষ্ঠিত হয়। এতে কৃষি বায়োটেকনোলজি ও মেডিকেল ফিজিক্স ও পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রের গবেষকরা তাদের গবেষণা ও আবিষ্কারের গল্প তুলে ধরেন। 
    শনিবার অনুষ্ঠিত হয়েছে “রিইমাজিনিং বায়োটেক: বিল্ডিং স্টার্টআপস, এসএমই’স অ্যান্ড প্রাইভেট সেক্টর পাথওয়েস ফর বায়োটেক গ্র্যাজুয়েটস” শীর্ষক দ্বিতীয় প্লেনারি সেশন। আবিষ্কৃত নতুন জ্ঞান ও প্রযুক্তিকে কীভাবে উদ্ভাবন ও উদ্যোগের মাধ্যমে ফলপ্রসু সমাধানে পরিণত করা যায় সেই ব্ষিয়ে এই সেশনে আলোচনা করা হয়েছে 

    বিষয়:
    সারাদেশ

    সংশ্লিষ্ট সংবাদ: সারাদেশ

    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    ১৩ মে, ২০১৯
    ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ
    ২৫ মে, ২০১৯
    প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে তিন জেলায় গ্রেপ্তার ৩১
    ১০ জুন, ২০১৯
    সারাদেশে ঈদযাত্রায় এখন পর্যন্ত নিহত ১৪২,আহত ৩২৪
    ১৫ জুন, ২০১৯
    ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২৯৮, আহত ৮৬০
    ১৯ জুন, ২০১৯
    সারা দেশে প্রায় ৩৬ লাখ মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬