Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৫ ১৮:৪৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৫ ১৮:৪৭

    আরো খবর

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    ইমরানের মেয়ের বিসিএস হওয়ার স্বপ্নযাত্রায় পাশে থাকবে যুবদল

    বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৫ ১৮:৪৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৫ ১৮:৪৭

    বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের
পরিবারের পাশে তারেক রহমান
    বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরান শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতি মাসের ন্যায় আর্থিক সহযোগিতা ও উপহার পৌঁছে দিয়েছে যুবদল। শনিবার রাতে শহরের ফুলবাড়ী এলাকায় অবস্থিত ইমরানের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দরা ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে এই উপহার তুলে দেন। এ সময় সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হয়েছিলো যুবদল কর্মী ইমরান শেখ। হামলায় ইমরানের বড় ভাই হিলু শেখকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ঘোর অমানিশার অন্ধকারে পরে গিয়েছিলো ইমরানের পরিবার। কিন্তু যুবদলের এই কর্মীকে ভোলেননি তারেক রহমান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল প্রতিকূলতার মাঝেও বিভিন্ন সময় তার পরিবারকে সহযোগিতা অব্যাহত রেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই শনিবার আবারো ইমরানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তারা তারেক রহমানের উপহারস্বরুপ তাদের হাতে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। তিনি বলেন, ইমরানের মেয়ে স্বপ্ন দেখেন বিসিএস ক্যাডার হওয়ার। তার এই স্বপ্ন পূরণে তাদের নেতা তারেক রহমানের সার্বিক সহযোগিতা থাকবে। আমরা বিশ্বাস করি ইমরানের মেয়ের হাতেই।আইনী পন্থায় একদিন তার বাবার হত্যাকারীদের ন্যায় বিচার নিশ্চিত হবে। এদিকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী পেয়ে কান্না জড়িত কন্ঠে নিহত ইমরানের বৃদ্ধ মা মিনু বেওয়া বলেন, “তারেক রহমান আর যুবদল পরিবার যদি তাদের পাশে না দাঁড়াতেন তবে তারা দাদী-নাতনী না খেয়ে মারা যেতেন। তার নাতনী মরিয়ম আক্তার মিম এখন অনার্স এ পড়াশোনা করছে। ধারাবাহিক এই সহযোগিতা না পেলে হয়তো তার পড়াশোনায় হতো না। তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন তারেক রহমান ও তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গলের লক্ষ্যে। এছাড়াও নিজের ছেলেকে হারিয়ে এখন তারেক রহমানকেই তার সন্তান মনে করেন এই বৃদ্ধা মা। দেশে ফিরলে তাকে একটি বার দেখার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন তিনি। উপহার প্রদানকালে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইমরানের বড় ভাই হিলু শেখসহ যুবদলের নেতৃবৃন্দরা। মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই তার কোন ত্যাগী ও দলের জন্য নিবেদিত কর্মীকে ভোলেননা। যুবদল কর্মী ইমরান মারা যাওয়ার পর তার মেয়ের পুরো শিক্ষার দায়িত্ব নেয়ার পাশাপাশি ২০১৩ সাল থেকে তিনি তার মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। ইমরানের মেয়ে বড় হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চান। তার সেই স্বপ্ন পূরণেও তাদের অভিভাবক তারেক রহমান সর্বদাই পাশে থাকবেন আর বাহক হিসেবে সার্বিক সহযোগিতা পৌঁছে দিবেন তারা। আগামীর প্রতিটি দিনের জন্য সকলের নিকট যুবদল পরিবারের পক্ষে তারা দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬