Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘির অপরহরণকৃত যুবক রাজশাহী থেকে উদ্ধার
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ ০৯:৪৪
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ ০৯:৪৪

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    আদমদীঘির অপরহরণকৃত যুবক রাজশাহী থেকে উদ্ধার

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ ০৯:৪৪
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ ০৯:৪৪

    আদমদীঘির অপরহরণকৃত যুবক রাজশাহী থেকে উদ্ধার

    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ইমন প্রামানিক (২৭) নামের এক যুবককে অপহরণ করার দুই দিন পর অচেতন অবস্থায় রাজশাহীর ঘোড়ামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ইমনকে রাজশাহী থেকে বাড়ি নিয়ে এসেছে তাঁর পরিবার। গত রোববার রাতে অপহরনকারীরা তাঁকে নওগাঁ শহর থেকে অপহরণ করে। ইমন প্রামানিক সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী এলাকার বিকাশ চন্দ্রের ছেলে। এ ঘটনায় ইমনের বাবা বিকাশ চন্দ্র সোমবার বিকেলে আদমদীঘি থানায় একটি জিডি দায়ের করেন। ইমনের বাবা বিকাশ চন্দ্র জানান, ইমন গত রোববার সন্ধ্যায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক বন্ধুর কাছে থেকে পাওনা টাকা নিতে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ইমন রাতে আর বাড়ি ফিরে আসেনি এবং ইমনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক জায়গায় খোঁজাখুজির পরে ইমনের কোন সন্ধান পাওয়া যায়নি। পরদিন সোমবার দুপুরে বিকাশ চন্দ্রের মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ওই ফোনে এক ব্যক্তি ইমনকে ছেড়ে দেওয়ার জন্য ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই ব্যক্তি আরো বলেন, যদি বিষয়টি পুলিশকে জানানো হয় তাহলে ইমনকে মেরে ফেলা হবে। ফোনের কথা অনুযায়ী ওই ব্যক্তির দেয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন তার বাবা বিকাশ চন্দ্র। পরে আবারো ইমনের ফোন ব্যবহার করে আরো ১০ হাজার টাকা দাবি করেন অপহরণকারী। এরপর থেকে ইমনের ও অপহরণকারীর ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ইমনের বাবা বিকাশ চন্দ্র সোমবার বিকেলে আদমদীঘি থানায় একটি জিডি দায়ের করেন। বিকাশ চন্দ্র জানান, মঙ্গলবার দুপুরে তার নম্বরে রাজশাহী শহরের ঘোড়ামারা থেকে এক ব্যক্তির একটি ফোন আসে। ফোনে জানানো হয়, ইমন প্রামানিক নামের এক যুবককে তারা অচেতন অবস্থায় পেয়েছে। বর্তমানে ইমন তাঁদের হেফাজতে রয়েছে। সংবাদ পেয়ে ইমনের বাবাসহ পরিবারের লোকজন দ্রুত রাজশাহী যান এবং তার ছেলে সেখানে দেখতে পান। ওই এলাকার লোকজন তাঁকে জানায়, মঙ্গলবার সকালে তাঁরা অচেতন অবস্থায় ইমনকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন । সেখান থেকে লোকজন ইমনকে উদ্ধার করে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যান। সেখানে সামান্য সময়ের জন্য ইমনের জ্ঞান ফিরলে সে তার পরিবারের ঠিকানা বলতে পারেন। ইমন বাসায় আসার পর থেকে ঘুমিয়ে রয়েছে সে কারনে তাঁর নিকট থেকে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। সান্তাহার শহর পুলিশের টিএসআই বকুল হোসেন জানান, জ্ঞান ফিরলে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসা করা হবে। ইমন বর্তমানে নওগাঁ সরকারি কলেজ থেকে অনার্স ফাইনাল পরিক্ষা দিচ্ছেন এবং তাঁর বাবা বিকাশ চন্দ্র সান্তাহার পৌরসভার একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ।

     

    বিষয়:
    আদমদীঘি

    সংশ্লিষ্ট সংবাদ: আদমদীঘি

    ১ জুলাই, ২০১৯
    বগুড়ায় সাব-রেজিষ্টার আওয়ামী-যুবলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেক্স
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ কর্মী গ্রেফতার
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
    ৩০ জুন, ২০২৫
    আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
    ৩০ জুন, ২০২৫
    আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬