Journalbd24.com

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৫ ২১:৩৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৫ ২১:৩৮

    আরো খবর

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সৈয়দপুর মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৫ ২১:৩৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৫ ২১:৩৮

    সৈয়দপুর মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি
বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

    বুধবার (৬আগস্ট) নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর  এর সহযোগিতায় ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।  
    বেলা ১১টায় শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করবেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
     উদ্বোধনী অনুষ্ঠনের সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
    বিতর্ক প্রতিযোগিতায় মর্ডারেটের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। আর  বিচার হিসেবে  ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও একই কলেজের সহকারী অধ্যাপক মকসুদার রহমান। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু সঞ্চালনায় অনুষ্ঠানের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান,সহকারী শিক্ষক রেজা মাহমুদ, কুমার অপু বিশ্বাস, প্রভাষক আমিরুল ইসলাম, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা “ক” এবং “খ” দুইটি গ্রæপে উপজেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল-ফারুক একাডেমি এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল অংশ নেয়। ‘ক’ গ্রæপ বিতর্কের বিষয় ছিল “আইনের শাসনের অভাবই দুর্নীতির মূল কারণ” এবং ‘খ’ গ্রæপ বিতর্কের বিষয় ছিল  “উন্নত বাংলাদেশ গঠনে দুর্নীতিই একমাত্র অন্তরায়।”
     ‘ক’ গ্রæপে লায়ন্স স্কুল এন্ড কলেজ ও সৈয়দপুর আল-ফারুক একাডেমি অংশ নেয়। এতে সৈয়দপুর আল-ফারুক একাডেমি দল বিজয়ী। আর এ প্রতিষ্ঠানের বিতর্ক দলের তৃতীয় বক্তা আব্দুল্লাহ্ দানিয়ান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ‘খ’ গ্রæপে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল অংশ নেয়। এতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ দল বিজয়ী হয়েছে। এই দলের রোহামা সুলতানা রুমানা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।
    আগামী ১১ আগস্ট  (সোমবার) এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬