Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরি কাম প্রহরী গ্রেপ্তার
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ২০:২১
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ২০:২১

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    পার্বতীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরি কাম প্রহরী গ্রেপ্তার

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ২০:২১
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ২০:২১

    পার্বতীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরি কাম প্রহরী গ্রেপ্তার

    দিনাজপুর পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ঐ স্কুলের দপ্তরি কাম প্রহরীকে আটক করা হয়েছে।

    গত বুধবার (৫ আগষ্ট) বেলা ২টার দিকে এলাকাবাসী পলাশ চন্দ্র রায় (৩৩) নামের ঐ বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পলাশ উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়া গ্রামের সতীশ চন্দ্র রায়ের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ৫ম শ্রেণির ঐ ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে শারিরিক নির্যাতন করে। ঘটনাটি, ভিকটিম ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। পরে, এলাকাবাসী ছাত্রীকে ইভটিজিং অভিযোগে ৯৯৯ লাইনে থানায় ফোন করে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ একদল পুলিশ বিদ্যালয়ে পৌঁছালে এলাকাবাসী দপ্তরি কাম প্রহরীকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দপ্তরি কাম প্রহরীকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ না করায় পুলিশ আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকেল ৩টায় পুলিশ ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মুলে গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠিয়েছে।

    আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) স্কুলে সরেজমিনে গেলে, বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে নিয়মিত ১২-১৪ ছাত্র-ছাত্রী। কিন্তু আজকে তিনজন শিক্ষার্থীর দেখা মিলে। ৩য় ও ৪র্থ শ্রেনিতে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। স্কুলের সহকারি শিক্ষক লায়লা আক্তার জানান, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল ওই শিক্ষার্থী স্কুলে আগে এসেছিল। তবে, সকালে কি ঘটেছে বিষয়টি জানি না। গত বুধবার সকালে স্কুলে এসে শিক্ষার্থীর অভিভাবক বিষয়টি জানিয়েছে। গতকালের ঘটনার পর আজকে অনেক শিক্ষার্থী স্কুলে আসেনি। তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় অভিভাবক মহলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বতীপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীহার রঞ্জন রায় বলেন, আমরা বিষয়ে জানতে পেরেছি, আজকে বৃহস্পতিবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অফিসে ডেকে পাঠিয়েছি বিষয়টি জানান জন্য। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

    এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে দপ্তরি কাম প্রহরীকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মূলে তাকে আদালতে পাঠানো হয়।

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬