Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘির শিয়ালশন-জিনইর সড়কের বেহাল দশা
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ ০০:০৬
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ ০০:০৬

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    দীর্ঘদিন সংস্কার না করায়-

    আদমদীঘির শিয়ালশন-জিনইর সড়কের বেহাল দশা

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ ০০:০৬
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ ০০:০৬

    আদমদীঘির শিয়ালশন-জিনইর সড়কের বেহাল দশা

    দীর্ঘদিন সংস্কার না করায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন-জিনইর সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। কার্পেটিং, ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে ভরা প্রায় এক কিলোমিটার এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারী, যাত্রী ও চালকদের। সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষকে। এছাড়া ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ অন্য মালামাল পরিবহণে। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী।
    এছাড়া এ সড়ক দিয়ে উপজেলার প্রান্তিক কৃষকরা কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহণ করে থাকেন। এই সড়কটি দিয়ে উপজেলার শিয়ালশন, জিনইর, কোমারপুর, কাশিমালকুড়ি, বড়দীঘি, মঙ্গলপুর, রায়কালী বাজার সহ প্রায় ১০/১৫টি গ্রামের জনসাধারণ যাতায়াত করে থাকেন।
    সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ দিন সংস্কার না করার কারণে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাত্রীদের সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় যাত্রীরা অটোরিকশা থেকে পড়ে আহত হচ্ছেন। যানবাহনগুলোকে ছোট-বড় গর্ত এড়িয়ে চলতে হচ্ছে এঁকে বেঁকে। বিশেষ করে সড়কটির শিয়ালশন থেকে জিনইর গ্রাম পর্যন্ত অবস্থা খুবই ভয়াবহ। 
    এলাকাবাসী জানান, এ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বেহাল দশা। খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমা হয়ে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে হয় অনেক ঝুঁকি নিয়ে।
    স্থানীয়দের অভিযোগ, শিয়ালশন-জিনইর সড়কের দু’পাশে অনেকেই বিল্ডিং বাসা নির্মাণ করায় পানি যাতায়াত করতে না পারায় এবং চলতি বছরে কোমারপুর বাজারে অবৈধ কাঁচা মরিচের হাট বসার কারণে প্রতিনিয়ত বড় বড় ট্রাক লোড করে নিয়ে আসার কারণে সড়কের এই বেহাল অবস্থা। 
    জিনইর গ্রামের অটোরিক্সা চালক মোয়াজ্জিম জানান, এই সড়ক দিয়ে প্রতিনিয়তই অটোরিক্সা, সিএনজি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কটির সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
    এ ব্যাপারে আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, উপজেলা সদরের শিয়ালশন-জিনইর গ্রামের এই সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। তবে চলতি অর্থ বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সড়কটির সংস্কার কাজ করা হবে বলে তিনি জানান। 

     

    বিষয়:
    আদমদীঘি

    সংশ্লিষ্ট সংবাদ: আদমদীঘি

    ১ জুলাই, ২০১৯
    বগুড়ায় সাব-রেজিষ্টার আওয়ামী-যুবলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেক্স
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ কর্মী গ্রেফতার
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
    ৩০ জুন, ২০২৫
    আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
    ৩০ জুন, ২০২৫
    আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬