Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ ১৯:৪৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ ১৯:৪৪

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ ১৯:৪৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ ১৯:৪৪

    সৈয়দপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    গতকাল সোমবার (১১ আগস্ট) নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। আর সহযোগিতায় ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়। “অভাব নয়, স্বভাবই সীমাহীন দুর্নীতির মূল কারণ” বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবং সৈয়দপুর আল-ফারুক একাডেমির বিতর্ক দল অংশ নেয়। এতে সৈয়দপুর আল-ফারুক একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর রানার্স-আপ হয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আল-ফারুক একাডেমির বিতর্ক দলের দলনেতা আব্দুল্লাহ্ দানিয়ান।

    বিতর্ক প্রতিযোগিতায় মর্ডারেট হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। আর বিচারক ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ছাইফুল ইসলাম ও একই কলেজের সহকারী অধ্যাপক মকসুদার রহমান।
    শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বক্তার মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী এবং এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
     সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।

    সনাফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সহকারী শিক্ষক  আবু সায়েম, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমান।
     বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের বিতার্কিকদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী ।

    অনুষ্ঠানের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. আখতারুজ্জামান, প্রভাষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক সহকারী শিক্ষক রেজা মাহমুদ, সহকারী গ্রন্থাগারিক মো. রবিউল ইসলাম দুলালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সৈয়দপুর উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এ দুইটি গ্রæপে  শহরের চারটি  শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল-ফারুক একাডেমি এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল অংশ নেয়।                      

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬