Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ ১৭:৫৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ ১৭:৫৪

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ ১৭:৫৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ ১৭:৫৪

    বগুড়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
    ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক শেরপুর এলাকা অফিসে অনুষ্ঠিত এই ক্যাম্পে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ৫ শতাধিক মানুষকে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। “দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এই চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। ক্যাম্পে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধিকাংশ সময় চক্ষু চিকিৎসা ব্যয়বহুল হয়ে পরে। অনেক সময় দরিদ্র ব্যক্তিরা চোখে ছানি নিয়েই বছরের পর বছর কাটিয়ে দেন। সেই জায়গা থেকে উপজেলা ভিত্তিক ব্র্যাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদানসহ ক্যাম্পে ছানি অপারেশনের যে মানবিক উদ্যোগ নেয়া হয়েছে এতে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে। এমন কার্যক্রম ভবিষ্যতে ব্র‍্যাক আরো বৃহৎ পরিসরে করার উদ্যোগ নিলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক বগুড়ার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া, রিজিওনাল ম্যানেজার জহুরুল হাসান, তাসলিমা খাতুন, ডিভিশনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন ইদ্রিস আলী, রিজিওনাল অ্যাকাউন্টস ম্যানেজার সুমন দেবনাথসহ জেলা ও উপজেলা পর্যায়ের ব্র্যাক কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন গাক চক্ষু হাসপাতালে মেডিকেল অফিসার ডা: আসিফ নেওয়াজ। সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে। যাদের মাঝে ৪৫ জন ছানি রোগী শনাক্ত হলে তাদের বিনামুল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে ১৪৬ জনকে চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালেও রেফার্ড করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা ব্র‍্যাকের এই মহতি উদ্যোগের জন্যে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোগীদের মাঝে শেরপুরের হাপুনিয়া নিবাসী শাপলা রানী বলেন, এর আগে তিনি ১০ হাজার টাকা ঋণ নিয়ে বাম চোখের ছানি অপারেশন করিয়েছিলেন যা তার জন্য খুব কষ্টসাধ্য ছিল। কিন্তু এবার বিনামূল্যে ডাক্তার দেখানোসহ ছানি অপারেশনের ব্যবস্থা হওয়ায় তার খুব উপকার হয়েছে। এছাড়াও শেরপুরের কলেজ রোডের বাসিন্দা নুপুর বেগমও ব্রাকের এই মানবিক কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন দ্রুততম সময়ে চিকিৎসা পাওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমাও পেয়েছেন তিনি। তার যে চোখের এত সমস্যা ছিল কর্মব্যস্ততায় কখনো তিনি নিজেও খেয়াল করেননি তবে দূরদৃষ্টিহীনতাই কষ্ট পেয়েছেন দীর্ঘ বছর। সার্বিক কার্যক্রম প্রসঙ্গে ব্র‍্যাক বগুড়ার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া জানান, ক্যাম্পে সকল ধরনের চক্ষু রোগীদের জন্য উন্মুক্ত থাকলেও তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি, যাদের দৈনন্দিন কাজে চোখের ওপর নির্ভরশীলতা বেশি। এর আগেও তারা ধুনটে সফলভাবে এই চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছেন। প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোঁড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে পেরে তারাও অত্যন্ত গর্বিত। বগুড়া গাক চক্ষু হাসপাতালের সাথে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত এই ক্যাম্প পরবর্তীতে বগুড়ার অন্যান্য উপজেলাতেও করার পরিকল্পনা রয়েছে তাদের।
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬