Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৭

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ায় মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৭

    বগুড়ায় মানবাধিকার বিষয়ক 
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    মানবাধিকার কর্মীদের নিয়ে বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের আওতায় বগুড়া জেলা সিএসও এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জয়ন্ত দেব। সভাপতিত্ব করেন সিএসও বগুড়া কমিটির সভাপতি রওশন রোজী। কবি ও সাংবাদিক এইচ আলিম ও পল্লীশ্রীর প্রকল্প এর এরিয়া কো অর্ডিনেটর তাইবাতুন নেহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারি মাহমুদ মানিক, মানবাধিকার কর্মী রবিউল করিম। সভায় মানবাধিকার বিষয়ে ও পল্লীশ্রীর বিষয়ে আলোকপাত করা হয়। 
    আলোচনা সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে আজকের শিশুদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। নাগরিকদের মানবাধিকার রক্ষায়, নাগরিক অধিকার, সুশাসন, নারী ও পুরুষের বৈষম্য দূর করণের বক্তারা আলোচনা করেন। দেশের প্রান্তিকজনগোষ্ঠির মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলর বিষয়েও তুলে ধরা হয়। সামাজিক অবক্ষয় দূর করে আলোকিত সমাজ গঠনে ও মানবাধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া বক্তব্য রাখেন পাপিয়া সুলতানা, আতিয়া তুহিন, হাবিবা নাসরিন, লুবনা জাহান, নবদিশা ইয়ূথ উইমেন সোসাটির সভাপতি শারমিন সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, আখেরা খাতুন, জয়ন্ত কুমার। অনুষ্ঠানে মহাস্থান উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ, মোকামতলার নিউ গোল্ডেন উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়, গাংনগর উচ্চ বিদ্যালয়, সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়, মহিচরণ উচ্চ বিদ্যালয়, বালুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি মানবাধিকারের উপর কবিতা, দেশগান, সমাজ সচেতন বিষয়ে একক অভিনয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নাট্যাভিনেতা অলক পালের রচনায় ও রবিউল করিম এর নির্দেশনায় নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক নাটক আওয়াজ মঞ্চায়ন করে কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। 
    অনুষ্ঠানে বগুড়া, সোনাতলা, শিবগঞ্জ উপজেলার মানবাধিকার কর্মীগণ, সাধারণ নাগরিক, সাংস্কৃতিককর্মী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬