Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ইয়াকুবিয়া স্কুলের কলেজ শাখার অনুমোদন বাতিলের দাবিতে মানব-বন্ধন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৭

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় ইয়াকুবিয়া স্কুলের কলেজ শাখার অনুমোদন বাতিলের দাবিতে মানব-বন্ধন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৭

    বগুড়ায় ইয়াকুবিয়া স্কুলের কলেজ শাখার
 অনুমোদন বাতিলের দাবিতে মানব-বন্ধন
    বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ সমুন্নত রাখতে কলেজ শাখার পাঠদানের অনুমোদন বাতিল ও সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে অভিভাবক ও শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে অভিভাবক এবং শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে বিগত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা কলেজ শাখার অনুমোদন করিয়েছিলেন। অথচ প্রতিষ্ঠানটিতে স্কুল শাখার শিক্ষার্থীদেরই পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকার পাশাপাশি জায়গার চরম সংকুলান অবস্থা। বিদ্যালয়টিতে আজও নেই ছাত্রীদের একটি আলাদা কমন রুম, নেই বিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক আলাদা ল্যাবরেটরী। একই সাথে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে আজও চালু করা যায়নি একটি মানসম্মত ক্যান্টিন। শিক্ষার্থীরা প্রতিনিয়ত বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে অধিকাংশ সময় অসুস্থ হয়েও পরে। অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের স্বল্প জায়গায় যখন স্কুল শাখা চালাতেই হিমশিম খেতে হচ্ছে তখন নীতিমালা বহির্ভূতভাবে ঘুষ দিয়ে ব্যক্তি স্বার্থে অনুমোদন করে নিয়ে আসা কলেজ শাখার পাঠদানের অনুমোদন বাতিল করতে হবে। এছাড়াও বিগত সরকারের সময় স্কুলের জায়গায় মার্কেট নির্মাণ, কলেজ শাখায় নিয়োগের নামে বিভিন্ন মানুষের থেকে ১২ থেকে ১৬ লক্ষ টাকা আদায়, বিদ্যালয় এর উন্নয়নের নামে হরিলুটের নানা অভিযোগ এনে তারা সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠ তদন্তের দাবী জানান। এসময় সাধারণ শিক্ষার্থীদের একাংশ জানান, বিদ্যালয়ের দুই শিফটে প্রতিটি শ্রেণী কক্ষেই তাদের বেঞ্চে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়। তাদের নিজেদেরই যখন রয়েছে নানা না পাওয়ার গল্প তখন তাদের সমস্যাগুলো সমাধান না করে প্রতিষ্ঠানে কলেজ শাখা চান না তারা। তারা প্রতিষ্ঠানটিতে পড়াশোনার একটি সুন্দর পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬