Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া ওয়াইএমসিএ এর আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৫ ২০:১৯
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৫ ২০:১৯

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    বগুড়া ওয়াইএমসিএ এর আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৫ ২০:১৯
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৫ ২০:১৯

    বগুড়া ওয়াইএমসিএ এর আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত
    শনিবার বগুড়া ওয়াইএমসিএ এর আয়োজনে ও বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের সহযোগিতায় সারিয়াকান্দির কুতুবপুর এলাকায় এক চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আয়োজিত সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।

    সকলের সাথে মিলেমিশে জীবনযাপন করার মাঝেই মানবতার প্রকৃত সৌন্দর্য নিহিত, আর পরোপকারই মানুষের শ্রেষ্ঠ গুণ। মানবসেবার মহৎ ব্রত নিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শনিবার বগুড়া ইয়াং মেনস্ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) এর আয়োজনে ও বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবিরে শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়।

    ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসাপত্র, চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চক্ষু শিবিরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চক্ষুজনিত সমস্যাগুলো চিহ্নিত করা এবং তাদের যথাযথ চিকিৎসার আওতায় আনা। ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা এই মহতী উদ্যোগের জন্যে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ক্যাম্পে আগত ষাটোর্ধ্ব জয়নাল আবেদীন জানান, চোখ দিয়ে পানি আসতো, ব্যথাও করতো। কিন্তু চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না। এখানে এসে চোখের পরীক্ষা করিয়েছি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ফ্রি সেবা পেয়ে খুব ভালো লাগছে। আরেক রোগী সুমী আক্তার জানান, অনেক দিন ধরেই কাছের জিনিস দেখতে অসুবিধা হতো। টাকার অভাবে ডাক্তার দেখানো হয়নি। আজ ফ্রি চিকিৎসা পেয়ে খুব উপকার হয়েছে। এমন ফ্রী চক্ষু শিবির দরিদ্র জনগোষ্ঠীর জন্য এক আশীর্বাদস্বরূপ। 

    চক্ষু শিবিরে চিকিৎসা প্রদানকারী মেডিক্যাল টিমের সদস্য প্যারামেডিকস অপথালটিকস মিঃ দীলিপ মারান্ডী বলেন, আমরা রোগীদের ফ্রি চক্ষু সেবা দিচ্ছি। তারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। যার মধ্যে চোখে কম দেখা, ছানি পড়া, চোখে চাপ বেড়ে যাওয়া, চোখ শুষ্ক হয়ে যাওয়া অন্যতম। যাদের চোখে ছানি পড়েছে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশনের জন্য ২৫ জন রোগীর তালিকা তৈরি করা হয়েছে এবং তাদেরকে স্বল্পমূল্যে চোখের দৃষ্টি ফেরাতে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল উত্তরাঞ্চল জুড়ে নিম্নআয়ের মানুষদের জন্য এ ধরনের উদ্যোগ দীর্ঘদিন যাবত বাস্তবায়ন করে আসছে। মিশন হাসপাতালের এ ধরনের উদ্যোগ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান পেতে সক্ষম হয়েছে। 


    বগুড়া ওয়াইএমসিএ-এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবসেবা পরম ধর্ম। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। বগুড়া ওয়াইএমসিএ চোখের দৃষ্টি ফেরাতে যে আয়োজনটি করেছে এটি অবশ্যই মহৎ এবং প্রশংসার দাবি রাখে। আমরা চাই আমদের মতো সেবাকারী সংস্থাগুলো এ ধরনের মহতী উদ্যোগে যেন অংশ নেয়। ভবিষ্যতে শুধু সারিয়াকান্দি নয় বগুড়া জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মহৎ আয়োজন ছড়িয়ে দিবো যেন তৃণমূল পর্যায়ের দু:স্থ-নিম্নআয়ের মানুষগুলো সুফল ভোগ করতে পারে। 

    বগুড়া ওয়াইএমসিএ'র ইপকপ প্রকল্পের ব্যবস্থাপক জাকির হোসেনের তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে চক্ষু শিবিরে অংশ নেন সংস্থার অর্থ সম্পাদক টোনাম সরকার, প্রেস সচিব আজাহার আলী, চক্ষু শিবিরের সুপারভাইজার নুরুল ইসলাম সহ প্রমুখ। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬