Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শাজাহানপুরে ‘সিয়াম সিডস’-এর নিম্নমানের মরিচবীজ বিক্রির অভিযোগ
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৫ ০১:১১
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৫ ০১:১১

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    শাজাহানপুরে ‘সিয়াম সিডস’-এর নিম্নমানের মরিচবীজ বিক্রির অভিযোগ

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৫ ০১:১১
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৫ ০১:১১

    শাজাহানপুরে ‘সিয়াম সিডস’-এর নিম্নমানের মরিচবীজ বিক্রির অভিযোগ

    বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘সিয়াম সিডস’ কোম্পানির নিম্নমানের মরিচের বীজ বিক্রির অভিযোগ উঠেছে। 
    গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর) এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    জানা যায়, উপজেলার মোস্তাইল এলাকার আশিক কৃষি নার্সারীর মালিক মোঃ আরিফুল ইসলাম গত আগস্ট মাসে কামারপাড়ার ফারুক নার্সারীর মালিক ফারুক হোসেনের কাছ থেকে ‘সিয়াম সিডস’ কোম্পানির প্রায় ৫ লক্ষ টাকার মরিচবীজ ক্রয় করেন। পরবর্তীতে তিনি বীজ রোপণ করে বিক্রয়ের উদ্দেশ্যে চারা উৎপাদন করেন। দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরাও ওই নার্সারি থেকে চারা সংগ্রহ করে তাদের জমিতে রোপণ করেন।
    কিন্তু কিছুদিন পর কৃষকরা অভিযোগ করেন, এসব চারা থেকে উৎপন্ন মরিচগাছ অকালেই ফুল ধরছে, মিশ্র জাতের মরিচ উৎপাদন হচ্ছে এবং অনেক গাছ অজানা কারণে মারা যাচ্ছে। এতে প্রমাণিত হয়, কোম্পানির সরবরাহকৃত বীজের মান অত্যন্ত নিম্নমানের ছিল।
    বিষয়টি জানার পর নার্সারী মালিক ফারুক হোসেনও বীজের মান খারাপ হওয়ার বিষয়টি স্বীকার করে চারা তুলে ফেলার পরামর্শ দেন।

    বর্তমানে আশিক কৃষি নার্সারীতে প্রায় ১০ লক্ষ অবিক্রিত চারা পড়ে আছে, যার ফলে মালিকের আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে দাবি করেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন, যার পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক মোঃ আরিফুল ইসলাম বলেন,
    “আমি আমার সারা বছরের পুঁজি ও কিস্তিতে টাকা তুলে চারা উৎপাদন করেছি। এখন সব শেষ হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ— এই প্রতারণার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

    অভিযোগের বিষয়ে সিয়াম সিডস-এর সত্বাধিকারী ফারুক হোসেন বলেন,
    “আশিক কৃষি নার্সারীর মালিক আরিফুল ইসলাম আমার নিজের দুলাভাই। এ বছর বীজে কিছু সমস্যা হয়েছে। এজন্য আমি তাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছি।”
    এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন বলেন,“সিয়াম সিডসের বিরুদ্ধে আবারও একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
    স্থানীয় বেশ কয়েকজন কৃষক বলেন,
    “এভাবে নিম্নমানের বীজ বিক্রি চলতে থাকলে কৃষকরা ধ্বংস হয়ে যাবে। কৃষি অফিসের কঠোর নজরদারি জরুরি।”
    প্রান্তিক কৃষকদের ক্ষতি পূরণ ও ভবিষ্যতে এমন প্রতারণা রোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তারা।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬