Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নবাবগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুজনের বিশাল গণপ্রচার ও আলোচনা সভা
    দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ ১৮:৫২
    দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ ১৮:৫২

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    নবাবগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুজনের বিশাল গণপ্রচার ও আলোচনা সভা

    দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ ১৮:৫২
    দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ ১৮:৫২

    নবাবগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুজনের বিশাল গণপ্রচার ও আলোচনা সভা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক বিশাল গণপ্রচার ও আলোচনা সভা করেছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ জেড এম সাহাবুদ্দিন সুজন।

    শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

    এ জেড এম সাহাবুদ্দিন সুজন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

    সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউনুস আলী।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের একটি যুগান্তকারী দিকনির্দেশনা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের লক্ষ্য একটাই— গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনা। বিএনপির ৩১ দফা কেবল একটি দলীয় ঘোষণা নয়, এটি হচ্ছে একটি ন্যায্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা। তাই এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

    তারা আরও বলেন, আমরা আগামী দিনাজপুর-৬ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে এমপি হিসেবে এ জেড এম সাহাবুদ্দিন সুজনকে দেখতে চাই। আমরা বিশ্বাস করি সুজন আমাদের প্রাণের নেতা। তিনি একজন ত্যাগি নেতা। বিগত দিনে বিএনপির দুর্দিনে তিনিই মাঠে-ময়দানে ছিলেন, আগামীতেও পাবো। 

    দিনাজপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী সাহাবুদ্দিন সুজন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে তৃণমূলই হচ্ছে আসল শক্তি। তাই আমাদের প্রত্যেক নেতাকর্মীকে গ্রামে গ্রামে গিয়ে ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

    তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এই আসনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার চেষ্টা করবো, কেন না এই আসনে অনেক ছাত্র-ছাত্রী রয়েছে, যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে লিখাপড়া করে। নবাবগঞ্জে বিশ্ববিদ্যালয় হলে অনেক উপকার হবে। এছাড়াও চারটি উপজেলার বেকার নারী-পুরুষের জন্য প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে কলকারখানা তৈরি করবো।

    গণপ্রচার ও আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থল ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়। বক্তাদের বক্তব্যে উপস্থিত জনতা ‘গণতন্ত্র মুক্তি চাই’ ভোটাধিকার ফেরত চাই’— এসব স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

    অনুষ্ঠান শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় জনগণের মাঝে প্রচার চালানো হয়।

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬