Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ক কর্মশালা
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ ১৮:৫১
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ ১৮:৫১

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    শেরপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ক কর্মশালা

    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ ১৮:৫১
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ ১৮:৫১

    শেরপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ক কর্মশালা

    অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (CDP)” বিষয়ক কর্মশালা।

    বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর আওতায় এ কর্মশালার আয়োজন করে শেরপুর পৌরসভা।

    কর্মশালায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম। ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ প্রকৌশলী নুরুল আমিন তালুকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র আরইউটিডিপি’র সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, পৌর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. মইনুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, জোবায়দা পারভীন, স্থপতি আজমিরা আকতার, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, কাহালু পৌর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামসহ টিএলসিসি সদস্যবৃন্দ।

    কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বক্তারা জানান, জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে বিশ্ব ব্যাংক এই প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও টেকসই ও কার্যকর হয়।

    তাঁরা বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে সংযুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রামীণ ও নগর অর্থনীতির পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা।

    প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এতে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ উপকৃত হবেন, যার অর্ধেক নারী।

    প্রকল্পের আওতায় রাস্তাঘাট, ফুটপাত, সড়কবাতি, ড্রেন, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট, সেতু ও কালভার্ট নির্মাণসহ আধুনিক নগরসেবার নানা অবকাঠামো উন্নয়ন করা হবে।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬