Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বিরামপুর হাসপাতালে চিকিৎসক সংকটে রোগিদের দূর্ভোগ চরমে
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ১৮:৪৭
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ১৮:৪৭

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বিরামপুর হাসপাতালে চিকিৎসক সংকটে রোগিদের দূর্ভোগ চরমে

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ১৮:৪৭
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ১৮:৪৭

    বিরামপুর হাসপাতালে চিকিৎসক সংকটে রোগিদের দূর্ভোগ চরমে

    বিরামপুর উপজেলার প্রায় দু’লাখ মানুষের চিকিৎসার ভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসকের উপর বর্তেছে। চিকিৎসক ও জনবল স্বল্পতায় কঠিন সংকটে বেহাল গতিতে চলছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার হাসপাতাল।
    জানা গেছে, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাটি পার্শ্ববর্তী কয়েক উপজেলার কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত। ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিরামপুরসহ পার্শ্ববর্তী, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার রোগিরা প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসক ও জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়ছেন রুগিরা।
    ৫০শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মেডিকেল অফিসার, কনসালটেন্ট ও সহকারী সার্জন ২৫জন চিকিৎসকের পদ থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাইরে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের আউটডোর ও ইনডোরে প্রতিদিন রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা।
    নারীদের বিভিন্ন গোপনীয় রোগের চিকিৎসা দেওয়ার জন্য কোন নারী চিকিৎসক নেই। গাইনী ও এনেস্থেসিয়া চিকিৎসক না থাকায় দীর্ঘদিন থেকে বন্ধ আছে সিজারিয়ান অপারেশন। হাসপাতালের নার্স, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মীর কয়েকটি পদেও রয়েছে শুন্যতা। একারণে হাসপাতালে ভর্তি রোগীরা পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
    চিকিৎসা নিতে আসা খুরশিদ আলমসহ কয়েকজন রোগি বলেন, সামর্থ্যবানরা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করালেও গরীব রোগীদের ভরসাস্থল এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এখানে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় ৫৬ কিলোমিটার দূরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের রেফার করা হচ্ছে। এতে বিপাকে পড়ছেন গরীব রোগীরা। আর্থিক সংকটে অনেকে প্রয়োজনীয় রোগের পরীক্ষা ও চিকিৎসা করাতে না পেরে কষ্ট পোহাচ্ছেন। 
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহরিয়ার পারভেজ জানান, চিকিৎসক ও জনবল সংকটে দিনরাত রোগীদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিরামপুর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার ৫/৬শ’ রোগীকে আউটডোরে এবং ষাট থেকে পয়ষট্্ির জন ভর্তি রোগীকে প্রতিদিন ইনডোরে চিকিৎসা দিতে হয়। মাত্র তিনজন চিকিৎসক দিয়ে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংযুক্ত করা হলে রোগিরা ভোগান্তিহীন ভাবে চিকিৎসা সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

     

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬