Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পে ১৪ তরুণের হাতে ল্যাপটপ বিতরণ
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২০:৩২
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২০:৩২

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পে ১৪ তরুণের হাতে ল্যাপটপ বিতরণ

    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২০:৩২
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২০:৩২

    শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পে ১৪ তরুণের হাতে ল্যাপটপ বিতরণ

    গ্রামীণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মনির্ভর করে তুলতে বগুড়ার শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের আওতায় ১৪ জন প্রশিক্ষণার্থীর হাতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব ল্যাপটপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নুল আবেদিন, ফজলে নাসিম খান (ইউএসএ), ট্রেজারার ড. মোল্লা আজফারুল হক এবং সংস্থার নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই “প্রোগ্রেস থ্রো ইনোভেশন সোসাইটি (PI)”-এর মূল লক্ষ্য। “লার্ন টু আর্ন” প্রকল্প ইতোমধ্যেই তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    প্রকল্প সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার ১৪ জন দরিদ্র ও মেধাবী তরুণ-তরুণীকে তিন মাস মেয়াদি ‘কম্পিউটার ও ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে, যাতে তারা অনলাইনে বাস্তব ফ্রিল্যান্সিং কার্যক্রম শুরু করতে পারেন।

    শিক্ষার্থীদের শেখা দক্ষতা বাস্তবে কাজে লাগাতে আরও তিন মাস মেন্টরিং সহায়তা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।

    প্রকল্পটির অর্থায়ন করেন আমেরিকা প্রবাসী ও সরকারী ডিজে মডেল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ড. মোল্লা ফজলুল হক।

    সংস্থার নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ নয়, তাদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই সহায়তা তাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে।”

    প্রোগ্রেস থ্রো ইনোভেশন সোসাইটি (PI)-এর কর্মকর্তারা জানান, “লার্ন টু আর্ন” প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও যোগাযোগ দক্ষতায় প্রশিক্ষিত করে কর্মক্ষম ও আত্মনির্ভর করে তোলা হচ্ছে।

    এ প্রকল্পের পাশাপাশি সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় ইংরেজি দক্ষতা উন্নয়ন, ডিজিটাল স্কিল ট্রেনিং, অফিস দক্ষতা উন্নয়ন কোর্স, কম্পিউটার সাক্ষরতা কর্মসূচি ও “এসো একুশকে জানি” বইপড়া কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬